দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আন্তর্জাতিক অঙ্গনে আবারও নিজেদের সক্ষমতার প্রমাণ দিলো এএমএল। মর্যাদাপূর্ণ ক্যাম্পেইন এজেন্সি অব দ্য ইয়ার অ্যাওয়ার্ডস ২০২৫-এ দু’টি বিভাগে ব্রোঞ্জ অর্জন করেছে প্রতিষ্ঠানটি।
এ বছর এএমএল ‘রেস্ট অব সাউথ এশিয়া ডিজিটাল ইনোভেশন এজেন্সি অব দ্য ইয়ার’ এবং ‘রেস্ট অব সাউথ এশিয়া মিডিয়া এজেন্সি অব দ্য ইয়ার’ দুই ক্যাটাগরিতেই সম্মাননা অর্জন করে।
নব্বই দশকের গোড়া থেকে ক্যাম্পেইন এজেন্সি অব দ্য ইয়ার অ্যাওয়ার্ডস এশিয়া-প্যাসিফিক অঞ্চলে বিজ্ঞাপন, কমিউনিকেশন, মিডিয়া এবং ডিজিটাল উদ্ভাবনে সেরা সাফল্যকে স্বীকৃতি দিয়ে আসছে। শুধু সৃজনশীলতার মূল্যায়নই নয় দূরদর্শী নেতৃত্ব, অপারেশনাল দক্ষতা, ডাটা-ভিত্তিক স্ট্র্যাটেজি এবং শক্তিশালী ব্যবসায়িক পারফরম্যান্সও এই পুরস্কারের বিবেচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
এএমএল-এর মতে, এবারের সম্মাননা তাদের ডিজিটাল ট্রান্সফর্মেশন, মিডিয়া এফেক্টিভনেস এবং ডাটা-ড্রিভেন সমাধান তৈরিতে ধারাবাহিক অগ্রগতির প্রমাণ। দ্রুত পরিবর্তিত ভোক্তা আচরণ ও বৈশ্বিক অর্থনীতির সঙ্গে তাল মিলিয়ে কার্যকর ব্র্যান্ড ট্রান্সফর্মেশন নিশ্চিত করাই ছিল এএমএল-এর কৌশলের মূল ভিত্তি।
প্রতিষ্ঠানটি জানায়, বিগত বছরের পারফরম্যান্স, টেকসই ব্যবসায়িক উন্নয়ন, ইন্ডাস্ট্রিতে অবদান এবং ক্লায়েন্ট সাফল্যগুলোকে প্রাধান্য দিয়েই তারা এবারের সাবমিশন প্রস্তুত করে।
এএমএল আরো জানায়, যদিও আন্তর্জাতিক পর্যায়ে এটি তাদের প্রথম স্বীকৃতি নয়, তবে প্রতিটি অর্জনই পুরো দলের নিবেদন, পরিশ্রম এবং পেশাদারিত্বের প্রতিফলন। তারা ক্লায়েন্ট, সহযোগী এবং অংশীদারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জানায় এই আস্থা ও সমর্থনই প্রতি বছর এএমএল-কে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার প্রেরণা জোগায়।
/অ