দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দেশের বডি কেয়ার বাজারে বর্তমানে সবচেয়ে আলোচিত পণ্যের তালিকায় উঠে এসেছে রিমার্ক এইচবি লিমিটেড-এর ব্র্যান্ড লিলির ‘হুইপড শিয়া বডি ওয়াশ’। শীতের শুষ্ক মৌসুমে ত্বকের বাড়তি যত্নে কার্যকর হওয়ায় পণ্যটি দ্রুতই ‘ভাইরাল’ বডি ওয়াশ হিসেবে জনপ্রিয় হয়েছে। বাজার বিশ্লেষকদের মতে, কার্যকারিতা ও প্রিমিয়াম অভিজ্ঞতার দিক থেকে এটি এখন দেশের বডি ওয়াশ পণ্যের মধ্যে অন্যতম চাহিদাসম্পন্ন।
লিলির চীফ বিজনেস অফিসার আবির আদনান বলেন, বডি ওয়াশটিতে ব্যবহৃত হয়েছে উন্নতমানের কাঁচামাল, যা ত্বকের আর্দ্রতা ৭২ ঘণ্টা পর্যন্ত ধরে রাখতে পারে। সাধারণত এই ধরনের উপাদান দামি পণ্যে ব্যবহৃত হয়, ফলে তা অনেকের নাগালের বাইরে থাকে। লিলি সেই অভিজ্ঞতা সুলভ মূল্যে সবার কাছে পৌঁছে দিয়েছে বলেই দ্রুত জনপ্রিয়তা পেয়েছে। তিনি জানান, দেশের বিভিন্ন সেলিব্রেটিরাও পণ্যটি ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে ইতিবাচক রিভিউ দিচ্ছেন।
ত্বক রোগ বিশেষজ্ঞ ডা. শারমিনা হক বলেন, শীতের সময় বাতাসে আর্দ্রতা কমে যাওয়ায় ত্বক শুষ্ক ও রুক্ষ হয়ে পড়ে। এ সময় সাবানের অতিরিক্ত ক্ষার ত্বককে আরও ক্ষতি করতে পারে। তাই ময়েশ্চারাইজিং বডি ওয়াশ ব্যবহার উপকারী। লিলির হুইপড শিয়া বডি ওয়াশ ত্বকের জন্য ভালো বিকল্প হতে পারে বলেও তিনি জানান।

ব্র্যান্ড সংশ্লিষ্টদের মতে, এই বডি ওয়াশ ত্বককে গভীরভাবে পরিষ্কার করার পাশাপাশি শিয়া বাটার দিয়ে দীর্ঘস্থায়ী আর্দ্রতা যোগায়। শুষ্ক ও রুক্ষ ত্বক নরম ও মসৃণ করতে এটি কার্যকর। পাশাপাশি এর মনোরম সুগন্ধ গোসলের অভিজ্ঞতাকে আরও উপভোগ্য করে।
বাজার বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশে এখন বিশ্বমানের কসমেটিকস ও স্কিনকেয়ার পণ্য দেশেই উৎপাদিত হচ্ছে। উন্নত প্রযুক্তি ও মানসম্মত কাঁচামালের ব্যবহারে এ খাতের বিস্তৃতি বেড়েছে। এএসবিএমইবি সেক্রেটারি জামাল উদ্দিন বলেন, দেশের তৈরি মানসম্মত পণ্য এখন ভোক্তাদের আস্থার শীর্ষে রয়েছে, যা ইতিবাচক প্রবণতা। তিনি মনে করেন, নীতি সহায়তা বাড়লে দেশে উৎপাদিত এসব পণ্যের রফতানি আরও বাড়ানো সম্ভব।