দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইতালীয় পপ সঙ্গীতের কিংবদন্তি অরনেলা ভ্যানোনি আর নেই। স্থানীয় সংবাদ মাধ্যমের বরাতে জানা যায ৯১ বছর বয়সে শুক্রবার স্থানীয় সময় রাত ১২টার সময় মিলানে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। প্রায় সাত দশকের বিস্তৃত ক্যারিয়ারে ভ্যানোনি এমন এক শূন্যতা তৈরি করে গেছেন, যা সহজে পূরণ হওয়ার নয়।
১৯৫৬ সালে সঙ্গীতজীবনের সূচনা থেকে শুরু করে আজীবন তিনি ছিলেন এক অকাট্য, অনন্য শিল্পী। একশোটিরও বেশি অ্যালবাম, ইপি ও সংকলন প্রকাশ করে ৫৫ মিলিয়নেরও বেশি রেকর্ড বিক্রি—তার জনপ্রিয়তারই প্রমাণ। “ক্যানজোনি ডেলা মালা দিয়ে পরিচিতি পাওয়া সেই কণ্ঠ পরবর্তীতে গায়ক-গীতিকার সঙ্গীত, বোসা নোভা, জ্যাজসহ বহু ধারায় নিজেকে প্রমাণ করেছেন।
তার শিল্পজীবনে তিনি কাজ করেছেন বিশ্বসঙ্গীতের বহু দিকপালের সঙ্গে—টোকুইনহো, জর্জ বেনসন, হার্বি হ্যানকক থেকে শুরু করে ইতালীয় তারকা জিনো পাওলি, দারিও ফো, পাওলো কন্তে, লুসিও ডাল্লা, রেনাটো জিরোসহ অসংখ্য কিংবদন্তির সঙ্গে।
সানরেমো সঙ্গীত উৎসবের আটটি আসরে অংশ নিয়ে তিনি নিজের স্বকীয়তা ও শ্রেণিকেই বারবার তুলে ধরেছেন। দুইবারের টেনকো পুরস্কার এবং সেই স্বীকৃতি পাওয়া একমাত্র ইতালীয় নারী—তার শিল্পসত্তার গুরুত্ব আরও স্পষ্ট করেছে।
মৃত্যুর আগের শেষ সাক্ষাৎকারেই তিনি বলেছিলেন, ‘আমি মৃত্যুকে ভয় পাই না, সময় এলে বুঝে নেব।’ এমন মন্তব্য জীবনের প্রতি তার শান্ত, গভীর দৃষ্টিভঙ্গিরই প্রতিফলন।
ইতালি আজ হারাল তার অন্যতম কালজয়ী কণ্ঠ। তবে অরনেলা ভ্যানোনির সঙ্গীত ও স্টাইল থেকে যাবে প্রজন্মের পর প্রজন্মের অনুপ্রেরণা হয়ে।
/অ