দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় ১৪ থেকে ১৮ অক্টোবর অনুষ্ঠিত হয়েছে ‘২০তম জাতীয় ফার্নিচার মেলা ২০২৫’। মেলায় দেশের শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড “জে এম জি ফার্নিচার” অংশগ্রহণ করে দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করেছে।
মেলার উদ্বোধনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। অনুষ্ঠানে ‘জে এম জি ফার্নিচার’-এর ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ মাকসুদুর রহমানসহ দেশের বিভিন্ন শীর্ষ ফার্নিচার ব্র্যান্ডের প্রতিনিধি উপস্থিত ছিলেন।
‘জে এম জি ফার্নিচার’-এর সিইও মোহাম্মদ এ.কে.এম মনির হোসাইন বলেন, ‘আমরা গ্রাহকের চাহিদা, রুচি ও জীবনধারার সঙ্গে মিল রেখে ফার্নিচার তৈরি করি। এবারের মেলায় আমাদের পণ্যগুলোতে প্রযুক্তি, ডিজাইন ও মানের এক অনন্য সমন্বয় রয়েছে। আমরা বিশ্বাস করি, ‘জে এম জি ফার্নিচার’ বাংলাদেশের ফার্নিচার শিল্পে নতুন মানদণ্ড স্থাপন করছে।’
মেলায় প্রতিষ্ঠানটি নতুন ও উন্নতমানের সোফা সেট, ডাইনিং টেবিল, বেডরুম সেট, অফিস ফার্নিচারসহ বিভিন্ন প্রিমিয়াম ও মডুলার পণ্য প্রদর্শন করে, যা দর্শনার্থীদের কাছ থেকে ব্যাপক প্রশংসা পেয়েছে। প্রতিষ্ঠানটি প্রতিটি পণ্যের গুণগত মান, স্থায়িত্ব ও আধুনিকতার নিশ্চয়তা দেয়ার অঙ্গীকার ব্যক্ত করেছে।
ফার্নিচার মেলার সমাপ্তি দিনে ‘জে এম জি ফার্নিচার’-এর স্টলে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় ছিল, যা ব্র্যান্ডটির প্রতি ক্রেতাদের আস্থা ও ভালোবাসার প্রমাণ। প্রতিষ্ঠানটি ভবিষ্যতেও বাংলাদেশের ফার্নিচার শিল্পে নতুন ট্রেন্ড ও মানের ধারাবাহিকতা বজায় রাখার প্রতিশ্রুতি দিয়েছে।
এমএস/