দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দেশের শীর্ষস্থানীয় ওয়াটার পিউরিফায়ার ও অ্যাক্সেসরিজ সরবরাহকারী প্রতিষ্ঠান গ্রীন ডট লিমিটেড ভিয়েতনামের বিশ্ববিখ্যাত ব্র্যান্ড সানাকি ওয়াটার পিউরিফায়ার এর বাংলাদেশে একমাত্র ব্যবসায়িক পার্টনার হিসেবে সফলভাবে আয়োজন করেছে ‘Sanaky Night, Dhaka 2025’।
রাজধানীর অভিজাত পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লুতে শনিবার (২৫ সেপ্টেম্বর) আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রীন ডট লিমিটেডের চেয়ারম্যান এবিএম জাহিদুল ইসলাম, সানাকির ইন্টারন্যাশনাল ট্রেডিং ডিভিশন এর ডিরেক্টর মি. এংগুয়েন ভান হানসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং দেশের সম্মানিত ডিলারবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা Sanaky Water Purifier-এর উন্নত প্রযুক্তি, নিরাপদ পানির গুরুত্ব এবং সবার কাছে সহজলভ্য ও সাশ্রয়ী মূল্যে পিউরিফায়ার সরবরাহের বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এ আয়োজনের মাধ্যমে গ্রাহক ও অংশীদারদের কাছে সানাকির আধুনিক প্রযুক্তি ও গুণগতমান আরও ঘনিষ্ঠভাবে তুলে ধরা হয়।
গ্রীন ডট লিমিটেড বাংলাদেশের পানি পরিশোধন ও ওয়াটার পিউরিফায়ার খাতে অগ্রগামী প্রতিষ্ঠান। সানাকির একমাত্র পরিবেশক হিসেবে প্রতিষ্ঠানটি আন্তর্জাতিক মানসম্পন্ন পিউরিফায়ার ও অ্যাক্সেসরিজ সরবরাহ করে আসছে, যাতে দেশের প্রতিটি পরিবার সহজে বিশুদ্ধ পানির সুবিধা উপভোগ করতে পারে। সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে ‘Sanaky Night, Dhaka 2025’ শেষ হয়ে থাকে।
আরএ