দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বছর শেষ হতে এখনো বাকি তিন মাসেরও বেশি সময়। এই সময়ের মধ্যে দুর্গাপূজা, বিজয় দিবস ও বড়দিনের ছুটি ভোগ করবেন তারা।
২০২৫ সালের সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী এ বছর আরো চারদিন ছুটি পাবেন চাকরিজীবীরা। এর মধ্যে সাধারণ ছুটি তিন দিন এবং একদিন নির্বাহী আদেশের ছুটি। সাধারণ ছুটি পড়েছে দুর্গাপূজা (১ অক্টোবর-বুধবার ও ২ অক্টোবর-বৃহস্পতিবার), বিজয় দিবস (১৬ ডিসেম্বর, মঙ্গলবার) এবং যিশুখ্রিস্টের জন্মদিন বা বড়দিন (২৫ ডিসেম্বর, বৃহস্পতিবার)।
এর মধ্যে ১ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি দেওয়া হবে।
এই একদিনসহ দুই দিন সরকারি ছুটি থাকবে দুর্গাপূজায়। এর সঙ্গে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় দুর্গাপূজায় চার দিন ছুটি পাবেন চাকরিজীবীরা। উল্লেখ্য, এ বছর চাকরিজীবীরা সবচেয়ে বড় ছুটি কাটিয়েছেন দুই ঈদে। এর মধ্যে ঈদুল ফিতরের ছুটি ছিল টানা ৯ দিন।
আর ঈদুল আজহা উপলক্ষে টানা ১০ দিন ছুটি কাটিয়েছেন চাকরিজীবীরা।