দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জনপ্রিয় মোবাইল ব্যাটল রয়্যাল গেম পাবজি মোবাইল এখন শুধুমাত্র একটি গেমিং অ্যাপ্লিকেশন নয়, বরং এটি রূপান্তরিত হয়েছে একটি পূর্ণাঙ্গ সৃজনশীল প্ল্যাটফর্মে। গেমটির নতুন ফিচারগুলো খেলোয়াড়দের নিজস্ব কন্টেন্ট তৈরি করার সুযোগ দিচ্ছে।
পাবজি মোবাইল-এর পিটোপিয়া ডিজাইন প্রোজেক্টে বর্তমানে ২ লাখ ৫০ হাজারেরও বেশি নির্মাতা সক্রিয় রয়েছেন। জমা পরেছে ১০ লাখের বেশি ডিজাইন। ওয়ার্ল্ড অব ওয়ান্ডার, ফিচারটি আরও বড় সাফল্য পেয়েছে। এখানে ৩.৩ মিলিয়নের বেশি কাস্টম মানচিত্র তৈরি করা হয়েছে এবং চমকপ্রদ ২৪ বিলিয়নের বেশি ম্যাচ খেলা হয়েছে। এই নতুন ফিচারগুলোর মাধ্যমে পাবজি মোবাইল একটি চলমান ও পরিবর্তনশীল ভার্চুয়াল বিশ্বে পরিণত হয়েছে, যা মূলত এর কমিউনিটি দ্বারাই নিয়ন্ত্রিত ও পরিচালিত হচ্ছে।
খেলোয়াড়রা এখন শুধু গেম খেলছে না, বরং নিজেরাই হয়ে উঠছে কন্টেন্ট নির্মাতা। পাবজি মোবাইল মূল ব্যাটেলগ্রাউন্ড গেমের ওপর ভিত্তি করে তৈরি, যা ২০১৭ সালে গেমিং জগতে বিপ্লব ঘটিয়েছিল। গেমটিতে ১০০ জন খেলোয়াড় একটি দূরবর্তী দ্বীপে অবতরণ করে শেষ বেঁচে থাকার জন্য লড়াই করে। টেনসেন্ট গেমের লাইটস্পিড স্টুডিও এবং ক্রাফটন ইংক যৌথভাবে গেমটি ডেভেলপ করেছে।
/অ