• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিবিধ

আজ রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪১তম শাহাদাত বার্ষিকী

দেশ টিভি ডেস্ক
  ০৫ আগস্ট ২০২৫, ২১:৩৬

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+

আজ ৬ই আগস্ট, ২০২৫ রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪১তম শাহাদাত বার্ষিকী। আজ থেকে ৪১ বছর আগে এই দিনটিতে তিনি জনমানবের কল্যাণে তাঁর জীবন উৎসর্গ করেন। কর্মজীবনে নৌবাহিনী প্রধান এবং যোগাযোগ ও কৃষিমন্ত্রী থাকাকালীন সময়ে তাঁর অবদান অপরিসীম। সততা, নিষ্ঠা, কঠোর পরিশ্রম, দানশীলতা ও আত্মত্যাগে গড়া তাঁর অনবদ্য জীবনের প্রতি শ্রদ্ধা জানিয়ে দেশে ও বিদেশে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

দিনটি উপলক্ষ্যে সকালে মরহুমের মাজারে পুস্পস্তবক অর্পণ, মাজার প্রাঙ্গনে তাঁর রুহের মাগফতিরাত কামনায় অনুষ্ঠিত হবে পবিত্র কুরআন খতম, কুরআন খানি ও বিশেষ মোনাজাত। তিনি চিরনিদ্রায় শায়িত আছেন তাঁর প্রিয় কর্মস্থল নৌ-সদর দপ্তরের পাশে। বাংলাদেশ নৌবাহিনীকে যুগোপযোগী করে গড়ে তোলায় তাঁর উদ্যোগ স্বর্ণাক্ষরে ইতিহাসের পাতায় লেখা থাকবে। প্রতি ওয়াক্তের নামাজের জন্য আযানের শব্দ পৌছে যায় তাঁর সমাধি স্থানে সেই মসজিদের মিনার হতে যেটি তিনি স্থাপনে উদ্যোগ নিয়েছিলেন সকল নৌবাহিনীর সদস্যদের জন্য।

৬ই আগষ্ট উপলক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনীর সকল নৌঘাটিতে প্রয়াত নৌবাহিনী প্রধান ও সাবেক মন্ত্রী রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান স্মরণে দোয়া মাহিফল অনুষ্ঠিত হবে। নৌবাহিনীর সকল সদস্যবৃন্দ তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করবেন।

দিনটি উপলক্ষ্যে রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের বাসভবন "মাহবুব ভবন" এ কুরআন খতম, কুরআন খানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বেগম মাহবুব আলী খান সকল শুভানুধ্যায়ী ও শুভাকাঙ্খীদের দোয়া করতে অনুরোধ করেছেন।

বেগম মাহবুব আলী খান ১৯৭১ সালে প্রতিষ্ঠা করেন ছিন্নমূল শিশু কিশোরদের প্রতিষ্ঠান 'সুরভি' বেগম মাহবুব আলী খান স্মরণ করেন যে তাঁর শ্রদ্ধেয় স্বামীর উৎসাহ ব্যতিরেকে তিনি এই সমাজ কল্যাণমূলক প্রতিষ্ঠান গড়ে তুলতে সফলকাম হতে পারতেন না রিয়ার অ্যাডমিরাল এম এ খানের পরম শ্রদ্ধেয় মাতা জুবাইদা খাতুনও একজন সমাজসেবী ছিলেন। শৈশবে সেবামূলক কাজের শিক্ষাই হয়ত পরবর্তীতে তাঁকে সুরভি প্রতিষ্ঠায় অনুপ্রেরণা যোগাতে সহায়তা করে। আগামী ৭ই আগষ্ট দুপুরেজি তে দোয়া মাহফিলের আয়োজন করা হবে।

ঢাকাস্থ বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় কুরআন খতম, দোয়া মাহিফল ও বিশেষ মোনাজাত আয়োজন করা হয়েছে। জামিয়া কুরবানিয়া তালিমিয়া দাওরায়ে হাদিস মহিলা মাদ্রাসা ও এতিমখানা, বাউনিয়াবাদ জামিয়া কুরবানিয়া আরাবিয়া মাদরাসা ও এতিমখানা, ভাষনটেক ক্যান্টনমেন্ট। সনমান্দি খান বাড়ি দারুল কুরআন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা, সোনারগাঁও নারায়নগঞ্জ।

ঢাকাস্থ বিভিন্ন মসজিদে বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়েছে- ১) বায়তুল মোকাররম জাতীয় মসজিদ, ২) বায়তুল আমান জামে মসজিদ ধানমন্ডি, ৩) তাকওয়া জামে মসজিদ, ৪) ঈদগাহ জামে মসজিদ, ৫) আজিমপুর দায়রা শরিফ জামে মসজিদ, ৬) মহাখালী ডিওএইচএস জামে মসজিদ, ৭) বায়তুল মামুর জামে মসজিদ, ৮) সোবাহানবাগ জামে মসজিদ, ৯) বায়তুল আক্সা জামে মসজিদ, ১০) ডরমেটরী জামে মসজিদ, ১১) বাইতুল মোল্লাহ জামে মসজিদ, ১২) বাইতুল কুরবান জামে মসজিদ, ১৩) বাইতুল মামুর জামে মসজিদ, ১৪) বাইতুল মুমিন জামে মসজিদ ১৫) বাইতুল আমান জামে মসজিদ, ১৬) হযরত আবু বকর সিদ্দিক (রাঃ) জামে মসজিদ ১৭) বাইতুল আমান কেন্দ্রীয় জামে মসজিদ, ১৮) বাইতুল জান্নাহ জামে মসজিদ ১৯) বাইতুল করিম জামে মসজিদ, ২০) বাইতুল মুমিন জামে মসজিদ ২১) হাইকোট মাজার মসজিদ।

রিয়ার এ্যাডমিরাল মাহবুব আলী খানের জন্মভূমি সিলেটে বিভিন্ন কর্মসূচী অনুষ্ঠিত হবে দক্ষিন সুরমাবাসীর ও পরিবারের পক্ষ থেকে কদমতলী মসজিদে জোহরের নামাজের পর দোয়া মাহফিল ও শিরনী বিতরণ। আসরের নামাজের পর মাহবুব আলী খান স্মৃতি সংসদ ও পরিবারের পক্ষ থেকে হযরত শাহজালাল (রাঃ) ও হযরত শাহপরান (রাঃ) দরগা মসজিদে খতমে কুরআন, দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ বিরাহিমপুর জামে মসজিদ ও লতিফিয়া হাফেজিয়া মাদ্রাসা কলাবাগান সিলেটে পরিবারের পক্ষ থেকে জোহরের নামাজের পর দোয়া মাহফিল ও তোবারক বিতরণ করা হবে। মাগরিবের পরে সিলাম মসজিদে দোয়া মাহফিল ও খাবার বিতরণ।তাঁর প্রিয় জন্মভূমির বহু উন্নয়নপ্রকল্প তিনি মন্ত্রী থাকাকালীন সময়ে সম্পাদন করেন।

বগুড়া বায়তুর রহমান সেন্ট্রাল জামে মসজিদে ৬ই আগষ্ট মরহুমের পরিবারের পক্ষ থেকে বাদ আসর মিলাদ ও তোবারক বিতরণ করা হবে গাবতলী বাগবাড়ী জামে মসজিদে কুরআন খতম ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। লাঠিগঞ্জ অন্ধ এতিম খানায় মরহুমের পরিবারের পক্ষ থেকে সারাদিনব্যাপি কুরআন খতম ও বাদ জোহর খাবারের আয়োজন করা হবে বাদ আসর দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে পদ্মপাড়া আর রহমান মসজিদে বাদ আসর মরহুমের জন্য বিশেষ মোনাজাত ও দোয়া অনুষ্ঠিত হবে।

জামালপুর জেলার দুরমুটে হযরত শাহ কামাল (রাঃ) এর মাজারে এই দিনটি উপলক্ষ্যে মরহুমের জন্য বিশেষ মোনাজাত ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। সৌদি আরবের পবিত্র মক্কা শরীফ ও মদীনা শরীফে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হবে ও মুসল্লিগন পবিত্র ওমরহ পালন করবেন। পবিত্র ওমরাহ পালনকালে তার সৌভাগ্য হয়েছিল পবিত্র কা'বা ঘর ধোওয়ায়- সেটি নিশ্চয়ই ছিল 'পরম করুনাময় আল্লাহতালার অসীম রহমতের নিদর্শন সেই পবিত্র কা'বাঘর ধোওয়ার বস্তুটি আজও সুরক্ষিত আছে-তাঁর স্মৃতিবিজড়িত বহু জিনিসের মাঝে।

এই দিনটি উপলক্ষ্যে যুক্তরাজ্যেও বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়েছে। এই যুক্তরাজ্যেই রিয়ার এ্যাডমিরাল মাহবুব আলী খান তরুন, মেধাবী নৌ অফিসার হিসেবে উচ্চতর ট্রেনিং নেন এবং সমস্ত কমনওয়েলথ দেশসমুহের অংশগ্রহণকারী অফিসারসমূহের মধ্যে কৃতিত্ব অর্জন করেন ও মহামান্য রানী দ্বিতীয় এলিজাবেথ এর পক্ষ থেকে পুরস্কৃত হন। লন্ডনের ব্রিকলেন জামে মসজিদে আজ সকাল ১০:৩০ ঘটিকায় কুরআন খতম অনুষ্ঠিত হবে মাহবুব আলী খান স্মৃতি সংসদের পক্ষ থেকে এরপর সন্ধায় লন্ডনের রয়েল রিজেন্সি হলে রিয়ার এ্যাডমিরাল মাহবুব আলী খান স্মৃতি সংসদের উদ্যোগে দোয়া মাহফিল, বিশেষ মোনাজাত, স্মৃতি চারন ও কর্মময় জীবনের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হবে। আগামীকাল ৭ই আগষ্ট মাহবুব আলী খান স্মৃতি সংসদ ও পরিবারের পক্ষ থেকে ফুড ব্যাংকে খাদ্য বিতরণ করা হবে। এছাড়াও তাঁর পরিবারের পক্ষ থেকে পূর্ব লন্ডনের ইসলামিক রিলিফ চ্যারিটিতে বস্তু প্রদান করা হবে।

এই দিনটি উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রেও কর্মসূচী গ্রহণ করা হয়েছে এয়ারলিংটন ভার্জিনিয়ার দারুল হিকমাহ ইসলামী সেন্টারে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। নিউ ইয়ার্কের জ্যাকসন হাইটস এ ইসলামী সেন্টারেও দোয়া মাহফিল আয়োজিত হবে আজ ৬ই আগষ্ট।

মালয়েশিয়ায় শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে দিনব্যাপী কুরআন খতম, বিশেষ মোনাজাত ও এতিমদের মধ্যে খাদ্য বিতরণ করা হবে। বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসা গুলির মধ্যে রয়েছে মাদ্রাসা দাতো কেরামাত কুয়ালালামপুর, মাদ্রাসা তাহফিজ আমপাংজায়া, আমপাং তাহফিজ আল-মুসতাকিম রাওয়াং, সুরাউ আন-নূর জুরু মাকরজ, পেনাং, মাসজিদ আল হিদায়া, তামান সুকুন, আসাস জায়া, বুকিত মারতাজাম, পেনাং মালয়েশিয়া সন্ধ্যায় মরহুমের কর্মময়জীবন সম্পর্কে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে মসজিদ আল খায়ের বুকিত বিনতাং কুয়ালালামপুর।

রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান মেমোরিয়াল মিউজিয়াম প্রতিষ্ঠিত হয়েছে ডিক্ত মিউজিয়ামে প্রয়াতের অসাধারণ কর্মজীবনের স্মৃতিবিজড়িত বস্তত্মসমূহ প্রদর্শিত আছে।

কার্ডিওভাসকুলার রিসার্চ, বৈজ্ঞানিক উদ্ভাবন ও সমাজ সেবার উদ্দেশ্যে স্থাপিত হবে রিয়ার এ্যাডমিরাল মাহবুব আলী খান মেমোরিয়াল ট্রাষ্ট এবং জনগনের মাঝে হৃদরোগ সম্পর্কে সচেতনতা সৃষ্টি ও এর চিকিৎসা প্রদানে ইনস্টিটিউট অফ প্রিভেন্টিভ কার্ডিওলজি এন্ড রিসার্চ স্থাপনের উদ্যোগ নেওয়া হবে তাঁর জন্মভূমি সিলেটে। দুঃস্থ, অসহায় রোগীদেরকে এই প্রতিষ্ঠানে বিনামূল্যে চিকিৎসা প্রদানেরও উদ্যোগ নেওয়া হবে।

ধন্যবাদান্তে-

শাহিনা খান জামান

পক্ষে- পরিবার ও রিয়ার এ্যাডমিরাল মাহবুব আলী খান স্মৃতি কমিটি।

এফএইচ/

  • স্মরণ
এ সম্পর্কিত আরও খবর
স্মৃতিসৌধে জনতার ঢল, শ্রদ্ধা-ভালোবাসায় একাত্তরের বীর সন্তানদের স্মরণ করছে জাতি
স্মৃতিসৌধে জনতার ঢল, শ্রদ্ধা-ভালোবাসায় একাত্তরের বীর সন্তানদের স্মরণ করছে জাতি
নদীপথে স্মরণকালের সবচেয়ে কম দুর্ভোগ হয়েছে: নৌ প্রতিমন্ত্রী
নদীপথে স্মরণকালের সবচেয়ে কম দুর্ভোগ হয়েছে: নৌ প্রতিমন্ত্রী
বগুড়ায় তারেক রহমানের হাতে ‘অগ্রযাত্রা’ স্মরণিকা তুলে দিলো যুবদল
বগুড়ায় তারেক রহমানের হাতে ‘অগ্রযাত্রা’ স্মরণিকা তুলে দিলো যুবদল
জবিতে ‘বেগম খালেদা জিয়া: জাতীয় আস্থা ও নির্ভরতার প্রতিচ্ছবি’ শীর্ষক স্মরণসভা
জবিতে ‘বেগম খালেদা জিয়া: জাতীয় আস্থা ও নির্ভরতার প্রতিচ্ছবি’ শীর্ষক স্মরণসভা
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।