দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য মিডিয়া অ্যান্ড এন্ট্রাপ্রেনিয়ার আইকনিক অ্যাওয়ার্ড-২০২৫ পেল দেশ টিভির নিজস্ব প্রতিবেদক মো. শাহাদাত হোসেন নিশাদ।
শনিবার (২৬ জুলাই) বিশ্ব সাহিত্য কেন্দ্র মিলনায়তনে "উদ্যোক্তাদের সফলতার পেছনের কথা এবং মিডিয়ার ভূমিকা" শীর্ষক আলোচনা সভা ও "মিডিয়া অ্যান্ড এন্ট্রাপ্রেনিয়ার আইকনিক অ্যাওয়ার্ড-২০২৫" অনুষ্ঠানে এ সম্মাননা দেওয়া হয় তাকে। এসময় তার অনুপস্থিতিতে অ্যাওয়ার্ড গ্রহণ করেন তার মা পারভীন আক্তার। বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক বিচারপতি মো: জয়নুল আবেদীন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ওমেন্স চেম্বার অব কমার্সের পরিচালক মাসুকা নাসরীন রাকা, জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নৃত্য পরিচালক ইভান শাহরিয়ার সোহাগ, ই-ক্রয়‘র ব্যবস্থাপনা পরিচালক এ.কে.এম. মুশফিকুল আলম।
শোবিজ, সাংস্কৃতিক, মিডিয়া ও সাংবাদিকতা, আইসিটি ও আইটি, রিয়েল এস্টেট, ম্যানুফ্যাকচারিং, রপ্তানি ব্যবস্থাপনা, আইন ও মানবাধিকার, ব্র্যান্ডিং এবং মার্কেটিং, স্বাস্থ্য ব্যবস্থাপনা, ব্যাংকিং-ফাইন্যান্স ও ইন্স্যুরেন্স, ডিজিটাল মার্কেটিং, শিক্ষা ব্যবস্থাপনা, সাহিত্য, সামাজিক কর্মকান্ড, ব্যবসা-বাণিজ্য, চিকিৎসা, নারী উদ্যোক্তা ও মানবিক কাজ করে দৃষ্টান্ত স্থাপন করছেন এমন সফল ও অনুকরণীয় ২ জনকে "আজীবন সম্মাননা" দেওয়া হয়। এছাড়া বিভিন্ন কাজের স্বীকৃতি স্বরুপ দেশের বরেণ্য ২৫ জন কে মিডিয়া অ্যান্ড এন্ট্রাপ্রেনিয়ার আইকনিক অ্যাওয়ার্ড-২০২৫ এ ভূষিত করে আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে এই সম্মাননা প্রদান করা হয়।
মো. শাহাদাত হোসেন নিশাদ এর আগেও অনুসন্ধানী সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য "নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কার ২০২৫" ও "৭১ মিডিয়া আইকোনিক অ্যাওয়ার্ড-২০২৫" অর্জন করেছেন।
অনুসন্ধানী সাংবাদিকতার মাধ্যমে সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে আলোচনায় এসেছেন শাহাদাত নিশাদ। তিনি বর্তমানে দেশ টেলিভিশনে ক্রাইম রিপোর্টার হিসেবে কর্মরত। সাংবাদিক শাহাদাত নিশাদ এর আগে দেশের প্রথম সারির গণমাধ্যম ইত্তেফাক, সময়ের আলো, দৈনিক স্বদেশ প্রতিদিনসহ বিভিন্ন গণমাধ্যমে কাজ করেছেন।
তার সাংবাদিকতা মূলত দুর্নীতি, ভূমিদখল ও প্রশাসনিক অনিয়মের বিরুদ্ধে। এ নিয়ে বিভিন্ন সময় তাকে মামলার সম্মুখিন হতে হয়েছে।
এফএইচ/