দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মানবকল্যাণে সৃজনশীল প্রচেষ্টায় কোন ব্যক্তির উৎকর্ষতার বিকাশ ঘটে। সমাজকল্যাণবোধ জাগ্রতকরণে যে কোনো ব্যক্তিগত প্রয়াস রাষ্ট্রের জন্য ইতিবাচক। সামাজিক কল্যাণ, নিয়ন্ত্রণ, সংহতি ও শৃঙ্খলা প্রতিষ্ঠায় অনেকে নিরবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। সমাজসেবা অধিদপ্তর পরিচালিত জাতীয় সমাজসেবা একাডেমির অধ্যক্ষ মোহাম্মদ শাহী নেওয়াজ তাদেরই একজন। তিঁনি বিভাগীয় অনুমতিক্রমে দীর্ঘ ১০ (দশ) বছর যাবৎ সমাজকল্যাণমূলক নিবন্ধ লিখে যাচ্ছেন গণমাধ্যমে। এ পর্যন্ত তার প্রায় ১ শত সমাজকল্যাণমূলক নিবন্ধ সংবাদপত্রে প্রকাশিত হয়ে।
১ শত সমাজকল্যাণমূলক নিবন্ধ প্রকাশ উপলক্ষে (২৮ মে) তার উল্লেখযোগ্য নিবন্ধ সম্বলিত ২ (দুই) টি গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়।
‘নাগরিক অধিকার ও কল্যাণ’ ও ‘সামাজিক সুরক্ষা ও উন্নয়ন’ শীর্ষক গ্রন্থ দুটির মোড়ক উন্মোচন করেন সমাজকল্যান উপদেষ্টা শারমীন এস মুরশীদ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন পেশাদারীত্ব মনোভাব নিয়ে নিয়মিত সমাজকল্যাণমূলক নিবন্ধ প্রকাশ অত্যন্ত প্রশংসনীয়। কোনো ব্যক্তি এরূপ প্রচেষ্টা মানুষের মেধা, মনন ও সৃজনশীতায় সমাজে ইতিবাচক প্রভাব বিস্তার করে।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মো. সাইদুর রহমান খান, মহাপরিচালক, সমাজসেবা অধিদপ্তর। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মো. মহিউদ্দিন, সচিব, সমাজকল্যাণ মন্ত্রণালয়। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন তারেক মোহাম্মদ জাকারিয়া (মাননীয় সমাজকল্যাণ উপদেষ্টার একান্ত সচিব), নাজমুস সাদাত পারভেজ (মাননীয় সমাজকল্যাণ উপদেষ্টার একান্ত সচিব), শাহেদ পারভেজ (পরিচালক, প্রশাসন ও অর্থ, সমাজসেবা অধিদপ্তর), সমীর মল্লিক পরিচালক (পরিচালক প্রতিষ্ঠান, সমাজসেবা অধিদপ্তর), মো. রবিউল করিম জালাল (উপপরিচালক, প্রশাসন ও অর্থ, সমাজসেবা অধিদপ্তর), আ. ফ. ম. আমানউল্ল্যাহ (উপাধ্যক্ষ, জাতীয় সমাজসেবা একাডেমি) সহ বিভিন্ন স্তরের কর্মকর্তাগণ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সোমা ইউসূফ (প্রভাষক, জাতীয় সমাজসেবা একাডেমি)।
‘নাগরিক অধিকার ও কল্যাণ’ শীর্ষক গ্রন্থের মুখবন্ধ লিখেন সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয় এর অধ্যাপক ড. হাফিজ উদ্দীন ভঁ‚জ্ঞা। প্রকাশিত গ্রন্থ প্রসঙ্গে তিঁনি ইতিবাচক মন্তব্য করেন। তিনি জানান এ গ্রন্থের সংকলিত প্রবন্ধসমূহ সমসাময়িক সামাজিক ইস্যূ সংশ্লিষ্ট। যাহা সামাজিক কল্যাণ ও নাগরিক অধিকার প্রতিষ্ঠায় সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে মর্মে আশাবাদ ব্যক্ত করেন।
এফএইচ