দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আগামী ১০ই মে নিকেতন সোসাইটিতে অনুষ্ঠিতব্য লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের নির্বাচন স্থগিত করেছেন হাইকোর্ট।
লায়ন্স মো. ইয়াকুব আলীর আবেদনের প্রেক্ষিতে বিচারক এই আদেশ দেন।
এর আগে গেল ৫ মে ইয়াকুব আলী লায়ন্স জেলা ৩১৫ বি২ এর ৩২তম বার্ষিক জেলা কনভেনশন ও নির্বাচন স্থগিতের জন্য বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি কাজী জিনাত হক এবং বিচারপতি আয়নুন নাহার সিদ্দিক এর সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চে নির্বাচন ও কনভেনশন স্থগিত করনের জন্য একটি রিট পিটিশন দাখিল করেন। যার নাম্বার রিট নাম্বার -৭৪৯৬/২০২৫। বিচারপতিদ্বয় পিটিশনার এবং রাষ্ট্রপক্ষের শুনানি শেষে রুল নীশি জারি করেন এবং আগামী ১০ মে’র লায়ন্স ক্লাব জেলা ৩১৫বি২ এর ৩২তম বার্ষিক কনভেনশন ও নির্বাচন ১ মাসের জন্য স্থগিত করেন।
পিটিশনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মাসুদ রানা এবং রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. বদরুজ্জামান।
হাইকোর্টের স্থগিতাদেশ অনুযায়ী সংশ্লিষ্ট সকল কতৃপক্ষকে কনভেনশন ও নির্বাচন এর সকল কার্যক্রম থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হয়।
এফএইচ/