দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে বাস্তবায়ন হবার কথা আগামীর ঢাকা, আধুনিক ঢাকা। সেই স্বপ্ন লালন করেই বরাদ্দ প্রাপ্তরা সারাজীবনের সঞ্চিত অর্থ দিয়ে ক্রয় করে প্লট। কিন্তু আজ স্বপ্ন ও বাস্তব যেন পর্বতসম ফারাক। স্বপ্ন বাস্তবায়নে আমাদের নিত্যদিন পাড়ি দিতে হচ্ছে হাজারো সমস্যা ও বাঁধার কঠিন পথ।
শনিবার (২৬ এপ্রিল) পূর্বাচল প্লট মালিকদের সমন্বয়ে গঠিত পূর্বাচল সোসাইটির আয়োজনে অনুষ্ঠিত প্রথম সভায় এসব কথা বলেন রক্তারা। সীমাহীন সমস্যা সমাধানে করণীয় এবং তা থেকে উত্তরণে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে সোসাইটির মুখ্য সংগঠক ও সাবেক সচিব ড. এ ওয়াই এম একরামুল হক পূর্বাচল নতুন শহরের সমস্যা ও সম্ভাবনা বিষয়ে একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন। পূর্বাচলকে পরিকল্পনা অনুযায়ী বাস্তবায়ন করতে পূর্বাচল উন্নয়ন কর্তৃপক্ষ, আলাদা সিটি কর্পোরেশন, মেট্রোপলিটন পুলিশের ৩ টি থানা গঠনের উপর গুরুত্ব আরোপ করা হয়।
সভায় বক্তব্য রাখেন ডেসকোর চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার একান্ত সচিব ও অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক এবিএম আব্দুস সাত্তার এবং বেগম খালেদা জিয়ার উপদেষ্টা বিজন কান্তি সরকারসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। উপস্থিত ছিলেন প্লট বরাদ্দ প্রাপ্ত অনেক সাবেক ও বর্তমান সচিব আমলা সহ বিভিন্ন পেশার গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ যারা পূর্বাচলে প্লটের মালিক।
এফএইচ/