দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুষ্টিয়া সাংবাদিক ফোরাম ঢাকার নেতৃত্বে এসেছেন তরুনরা। দ্বিবার্ষিক নির্বাচনে এবার কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন তরুন নেতাদের কমিটি। সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক সময়ের কাগজ-এর সম্পাদক আবু বকর সিদ্দীক এবং সাধারণ সম্পাদক হয়েছেন এইমাত্র ডটকম-এর সম্পাদক রনজক রিজভী।
রোববার (২০ এপ্রিল) রাতে রাজধানী ঢাকার পল্টন এলাকায় কুষ্টিয়া জেলা সমিতির নিজস্ব ভবনে নির্বাচনের বিজীদের নাম প্রকাশ করা হয়।
প্রধান নির্বাচন কমিশনার ড. কাজল রশীদ শাহীন আনুষ্ঠানিকভাবে নির্বাচন ফলাফল ঘোষণা করেন। এ সময় কমিশনের অন্যান্য দুই সদস্য খাদেমুল ইসলাম ও রেজাউর রহমান রিজভীও উপস্থিত ছিলেন।
নির্বাচনের প্রাক্কালে প্রার্থীদের সঙ্গে নির্বাচন কমিশনের একটি সৌহার্দ্যপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে নির্বাচন প্রক্রিয়া, নতুন কর্মকর্তাদের দায়িত্ব ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। নবাগত কমিটিকে সংগঠনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। অনেকেই আশাবাদ ব্যক্ত করেছেন যে, নতুন নেতৃত্বের অভিষেকে ফোরামের কার্যক্রম আরও গতিশীল হবে।
নতুন কমিটিতে নির্বাচিত অন্য সদস্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি আব্দুল বারী (দেশতথ্য বাংলা), সহ-সভাপতি ফরহাদুল ফরিদ (নিউজ টুয়েন্টিফোর), যুগ্ম সাধারণ সম্পাদক হোসেন শহীদ মজনু (যুগান্তর), সাংগঠনিক সম্পাদক মুন্সি তরিকুল ইসলাম (এইমাত্র), অর্থ সম্পাদক জাফর আহমদ (বাংলা নিউজ), প্রচার ও প্রকাশনা সম্পাদক তাজবীর সজীব (অধিকার), দপ্তর সম্পাদক মো. মনিরুল ইসলাম (মোহনা টিভি), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জাহিদুল আলম জয় (জনকণ্ঠ), মহিলা বিষয়ক সম্পাদক শেখ তুনাজজিনা তনু (এটিএন নিউজ)।নির্বাহী সদস্যদের মধ্যে রয়েছেন: আতিক হেলাল (গ্লোবাল টেলিভিশন), আব্দুল্লাহ জেয়াদ (দিনকাল), শাজাহান আকন্দ শুভ (আমাদের সময়), ফারুক হোসেন (দেশ টিভি), মহসিন আশরাফ (মাছরাঙা), মাহমুদুল কবির চঞ্চল (দীপ্ত টেলিভিশন), মো. জাহিদুজ্জামান (দেশ টিভি), ওয়াহিদ আহমেদ উজ্জল (বিটিভি), জহির মুন্না (চ্যানেল আই), সাবিনা ইয়াসমিন (প্রথম আলো)।
উল্লেখ্য, কুষ্টিয়া সাংবাদিক ফোরাম ঢাকা সংশ্লিষ্ট সাংবাদিকদের মধ্যে একটি শক্তিশালী সংগঠন হিসেবে পরিচিত, যা পেশাগত উন্নয়ন এবং সাংবাদিকতার মানোন্নয়নে কাজ করে আসছে। পূর্ব ঘোষণা অনুযায়ী আগামী ২৫ এপ্রিল সংগঠনের সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। পরিবর্তে ২৪ এপ্রিল বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে সকাল ১১টায় সাধারণ সভা, বর্তমান কমিটির বিদায় সংবর্ধনা এবং নতুন কমিটির অভিষেক অনুষ্ঠানের সিদ্ধান্ত হয়েছে।
এফএইচ/