দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ফেসবুক বন্ধুদের ঈদের দাওয়াত দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। গতকাল রোববার বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে তিনি এ দাওয়াত দেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী স্ট্যাটাসে লেখেন, ‘ফেসবুকের বন্ধুদের আমন্ত্রণ রইলো ঈদের ছুটিতে আমার নির্বাচনী এলাকায় (২৮ জুন থেকে ১ জুলাই) ঘুরে আসার।’
ফেসবুকে দেওয়া পররাষ্ট্র প্রতিমন্ত্রীর স্ট্যাটাস দেশ টিভি পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো:
তিনি লেখেন, ‘সম্ভাব্য অর্জন বা বিবেচনার বিষয় হতে পারে- আমার আড়ানীর বাসায় থাকা-খাওয়া ফ্রি; আম পাড়া ও খাওয়া ফ্রি; আত্মীয়-বন্ধুদের জন্য অন্তত এক ঝুড়ি আম নিয়ে আসা ফ্রি; গ্রামগুলো এবং দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখা; নদী ও চর ঘুরে দেখা; শেখ হাসিনার দায়িত্বকালীন, বিশেষ করে গত তিন দফার ধারাবাহিকতায় গ্রামের জীবন যাত্রার পরিবর্তন স্বচক্ষে অনুধাবন করা।’
স্ট্যাটাসে শাহরিয়ার আলম লেখেন, ‘একটাই শর্ত। অভিজ্ঞতাটুকু আমার সঙ্গে শেয়ার করতে হবে। চাইলে পাবলিকলিও শেয়ার করতে পারেন।’
আগামী ২৯ জুন পবিত্র ঈদুল আজহা উদযাপন হবে। ঈদুল আজহা কুরবানির ঈদ হিসেবে পরিচিত। প্রধানত বিশেষ নামাজ আদায় ও পশু কুরবানির মধ্য দিয়ে উদযাপন করা হয় এই ঈদ।
উল্লেখ্য, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের নির্বাচনী এলাকা রাজশাহী-৬, (বাঘা-চারঘাট)।