• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিবিধ

বাজেটের ফলে দাম বাড়তে পারে যেসব পণ্যের

দেশ টিভি ডেস্ক
  ০৬ জুন ২০২৪, ১৭:১৮

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ফাইল ছবি
ফাইল ছবি

জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থবছরের বাজেট প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মোহাম্মদ আলী। প্রতি বছরের ন্যায় প্রস্তাবিত বাজেটে কিছু পণ্যের শুল্ক ও কর বাড়ানো হয়েছে। আবার অনেক পণ্যের শুল্ককর কমানো হয়েছে। এতে করে বাড়বে কিছু পণ্যের দাম। পক্ষান্তরে কমবে কিছু কিছু পণ্যের দাম।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

বাজেটের পরই সবার চিন্তা থাকে কি কি পণ্যের দাম বাড়ছে। আর কি কি পণ্যের দাম কমছে। এ নিয়ে সাধারণ মানুষদের আগ্রহের কমতি নেই। প্রস্তাবিত বাজেট পর্যালোচনা করে দেখা যায়, নতুন করে যত পণ্যের দাম বাড়তে যাচ্ছে, সে তুলনায় দাম কমবে খুব অল্প পণ্যের।

এবার প্রায় অর্ধশত পণ্যের উৎপাদন, সরবরাহ পর্যায়ে ভ্যাট হার ও সম্পূরক শুল্ক বাড়ানো হচ্ছে। এতে সব শ্রেণির মানুষকে সমানভাবে ভ্যাটের ভার বইতে হবে। এ তালিকায় থাকা মোবাইল ফোন, সিসি ক্যামেরা, ক্যাবল, এসি ও ফ্রিজের মতো ইলেকট্রনিক সামগ্রীর দাম বাড়তে পারে।

সিগারেট

প্রতি বছর মতো এবারের বাজেটেও সিগারেট, বিড়ি ও তামাকজাতীয় পণ্যের ওপর শুল্ককর বাড়ানো হয়। এবারের বাজেটে সিগারেটের উৎপাদন পর্যায়ে সম্পূরক শুল্ক ও মূল্যস্তর বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। ফলে সিগারেটের দাম বাড়বে। বাড়বে জর্দার দামও।

মোটরসাইকেল

২৫০ সিসির (ইঞ্জিনক্ষমতা) বেশি ক্ষমতাসম্পন্ন মোটরসাইকেলের বিভিন্ন যন্ত্রাংশ আমদানির ক্ষেত্রে আমদানি শুল্ক ১০ শতাংশ ধার্য করার সুপারিশ করেছেন অর্থমন্ত্রী। একইসঙ্গে সংশ্লিষ্ট কিছু পণ্যের বিপরীতে বিদ্যমান আমদানি শুল্ক ৫ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করা হয়েছে। এতে দাম বেশি পড়তে পারে উচ্চ সিসির মোটরসাইকেলের।

দেশি ফ্রিজ-এসি

দেশের বাজারে যত ফ্রিজ বা রেফ্রিজারেটর বিক্রি হয়, তার ৯০ শতাংশই দেশে উৎপাদিত। দেশীয় ব্র্যান্ডগুলো যেমন দেশে ফ্রিজ উৎপাদন করছে, তেমনি বিদেশি ব্র্যান্ডের কারখানাও হয়েছে। দেশি তৈরি ফ্রিজে ভ্যাট সাড়ে সাত শতাংশ করা হয়েছে। দেশে ফ্রিজ ও শীতাতপ নিয়ন্ত্রণযন্ত্র (এসি) উৎপাদনে ব্যবহৃত বিদেশি কম্প্রেসর ও অন্যান্য উপকরণের মূল্য সংযোজন কর (মূসক/ভ্যাট) ও শুল্ক বাড়ানোর প্রস্তাব করা হয়েছে বাজেটে। দেশে তৈরি এসির ওপর সাড়ে সাত শতাংশ ভ্যাট আরোপ করা হয়েছে। ফলে ফ্রিজ ও এসির মূল্যবৃদ্ধির আশঙ্কা তৈরি হয়েছে।

বৈদ্যুতিক বাতি

বৈদ্যুতিক বাতির মধ্যে এলইডি ও এনার্জি সেভিং বাতির উৎপাদনের উপকরণ আমদানিতে শুল্ক ১০ শতাংশ আরোপের প্রস্তাব করা হয়েছে বাজেটে। পাশাপাশি বাড়ানো হয়েছে বিদ্যুৎ সাশ্রয়ী বাতির ভ্যাট। ১০ শতাংশ থেকে বাড়িয়ে করা হয়েছে ১৫ শতাংশ। একই হারে বেড়েছে টিউবলাইটের ভ্যাট। এতে বাতির দাম বাড়বে তা এক প্রকার নিশ্চিত।

কোমল পানীয়

মিষ্টি পানীয়ের দাম বাড়তে পারে বাজেটের পর। কারণ, বাজেটে কার্বোনেটেড বেভারেজ বা কোমল পানীয়ের মতো মিষ্টি পানীয় কোম্পানির ওপর লেনদেন কর শূন্য দশমিক ছয় থেকে বাড়িয়ে ৩ শতাংশ করা হয়েছে। পাশাপাশি কোমল পানীয়ের ওপর সম্পূরক শুল্ক ৫ শতাংশ বাড়িয়ে ৩০ শতাংশ করা হয়েছে। অন্যান্য পানীয়ের ওপর বাড়ানো হয়েছে শুল্ক।

মোবাইল ফোনে কথা বলার খরচ

মোবাইল ফোনে কথা বলার সম্পূরক শুল্ক ৫ শতাংশ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে বাজেটে। এতে এই সেবায় মোট করভার দাঁড়াবে ৩৯ শতাংশের বেশি, যা কথা বলা ও ইন্টারনেট ব্যবহারের খরচ বাড়াবে। পাশাপাশি ই-সিম তুলতে সম্পূরক শুল্ক ১০০ টাকা বাড়িয়ে ৩০০ টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে বাজেটে। ফলে ই-সিম নেওয়ার খরচ বাড়বে।

চিকিৎসা ব্যয়

বিশেষায়িত হাসপাতাল বিশেষ শুল্কছাড়ে চিকিৎসাযন্ত্র ও সরঞ্জাম আমদানির সুযোগ পেত। চিকিৎসাযন্ত্র ও সরঞ্জাম আমদানিতে আগে দিতে হতো ১ শতাংশ কর। তবে, প্রস্তাবিত বাজেটে ২০০টিরও বেশি চিকিৎসাযন্ত্র ও সরঞ্জাম আমদানির ক্ষেত্রে তা বাড়িয়ে ১০ শতাংশ করা হতে পারে। ফলে চিকিৎসাসেবা মূল্য বাড়িয়ে দিতে পারে হাসপাতালগুলো।

বিদেশি পানির ফিল্টার

ঢাকা ওয়াসার পানি পানযোগ্য নয়। তা অনেকে ফুটিয়ে পান করেন। অনেকে বাসায় পানি পরিশোধন যন্ত্র বা ফিল্টার বসিয়েছেন। দেশীয় শিল্পকে সুরক্ষার জন্য বিদেশি পানির ফিল্টারের আমদানি শুল্ক ১০ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করার প্রস্তাব এসেছে বাজেটে। ফলে দাম বাড়বে।

বিদেশি মাছ

বিদেশ থেকে ম্যাকারেল নামের একটি সামুদ্রিক মাছ আমদানি হয়। এই মাছ আমদানিতে ১৫ শতাংশ ভ্যাট ও ৫ শতাংশ অগ্রিম আয়কর বাড়ানোর প্রস্তাব করা হয়েছে বাজেটে। ফলে মাছটির দাম বাড়তে পারে। এই করভার সার্ডিন মাছের সমান করা হয়েছে।

গাড়ি

বর্তমানে সংসদ সদস্যরা শুল্কমুক্ত সুবিধায় গাড়ি আমদানি করতে পারেন। বৈষম্য হ্রাসে বাজেটে এই সুবিধা বাতিল করে প্রস্তাবিত বাজেটে গাড়ি আমদানি করতে হলে সংসদ সদস্যদের ২৫ শতাংশ সম্পূরক শুল্ক ও ১৫ শতাংশ ভ্যাট আরোপের প্রস্তাবনা দিয়েছেন অর্থমন্ত্রী। অন্যদিকে, বিলাসবহুল গাড়িতে শুল্ক ফাঁকি রোধে হাইব্রিড ও নন-হাইব্রিড টাইপের গাড়ি ছাড় করতে কিছু সুনির্দিষ্ট শর্ত যোগ করা হয়েছে প্রস্তাবিত বাজেটে। ফলে বিলাসবহুল গাড়ির দাম বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।

ইঞ্জিন অয়েল

বর্তমানে দেশে হাইব্রিড গাড়ি এবং আধুনিক প্রযুক্তির মূলধনী যন্ত্রপাতি আমদানি পাচ্ছে। এতে সিনথেটিক লুব্রিকেটিং অয়েলের ব্যবহার বাড়ছে। এর আন্তর্জাতিক বাজার মূল্য অনেক বেশি। তবে আমদানির ক্ষেত্রে শুল্কায়ন পর্যায়ে ন্যূনতম মূল্য নির্ধারিত নেই। ন্যূনতম মূল্য টনপ্রতি ৫ হাজার ডলার নির্ধারণ করা হয়েছে। ফলে এর দাম বাড়তে পারে।

ফলের জুস

এছাড়া নতুন বাজেটে আমসত্ত্ব, ফলের জুস, ম্যাঙ্গো বার ও জুস, তেঁতুলের জুস, পেয়ারার জুস, আনারসের জুস ইত্যাদি উৎপাদনে ভ্যাটের হার ৫ শতাংশ থেকে ১৫ শতাংশ করার প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী।

অন্যান্য

শিল্পের কাঁচামালসহ বিভিন্ন পণ্যে শুল্ককর বাড়ানোর প্রস্তাব করা হয়েছে বাজেটে। কোনো শিল্পের কাঁচামালই আর শূন্য শুল্কে আমদানি করা যাবে না। এতে এসব পণ্যের দাম বাড়তে পারে। এর মধ্যে রয়েছে বিদেশি সুইচ, সকেট, হোল্ডার ইত্যাদি। অর্থমন্ত্রী বলেছেন, বর্তমানে দেশে মানসম্মত সুইচ ও সকেট উৎপাদিত হচ্ছে। কিন্তু সম্পূর্ণ তৈরি সুইচ সকেটের ন্যূনতম আমদানি মূল্য প্রকৃত আন্তর্জাতিক মূল্যের চেয়ে কম। এতে স্থানীয় শিল্প অসম প্রতিযোগিতার সম্মুখীন হচ্ছে। তাই সুইচ সকেটের যন্ত্রাংশ, সম্পূর্ণ সুইচ ও সম্পূর্ণ সকেটের ন্যূনতম মূল্য বৃদ্ধি করার প্রস্তাব করা হয়েছে বাজেটে।

সুইচ, সকেট ও হোল্ডার ইত্যাদি উৎপাদনের কাঁচামাল আমদানিতে শুল্ক কমানো হয়েছে। ৫ শতাংশ থেকে করা হয়েছে ১ শতাংশ। তবে ১৫ শতাংশ ভ্যাট আরোপ করা হয়েছে।

এম

  • বাজেট
  • দাম
  • কর
  • শুল্ক
  • সিগারেট
  • গাড়ি
  • কোমল পানীয়
এ সম্পর্কিত আরও খবর
খনিজ সম্পদে নতুন রেকর্ড চীনে
খনিজ সম্পদে নতুন রেকর্ড চীনে
কমল কেরোসিন ও ডিজেলের দাম
কমল কেরোসিন ও ডিজেলের দাম
১৫ জানুয়ারির মধ্যে অভ্যুত্থানের ঘোষণাপত্র পাঠ করতে হবে: আখতার
১৫ জানুয়ারির মধ্যে অভ্যুত্থানের ঘোষণাপত্র পাঠ করতে হবে: আখতার
আন্দোলনকারী কর্মকর্তাদের প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয়ের কঠোর বার্তা
আন্দোলনকারী কর্মকর্তাদের প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয়ের কঠোর বার্তা
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।