দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাংলাদেশের প্রথম আযানভিত্তিক রিয়েলিটি শো ‘বিআরবি আযান অলিম্পিয়াড ২০২৭’-এর দ্বিতীয় আসরের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
আজ সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবে আয়োজিত অনুষ্ঠানে প্রতিযোগিতাটির উদ্বোধন করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. খলিলুর রহমান মাদানী।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যাংকার মাহবুব মোর্শেদ, হাফেজ বেলাল হোসেন, আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত ক্বারী মোহাম্মদ আব্দুল্লাহ, ক্বারী মোহাম্মদ হাবিবুর রহমান মিশকাত, মিডিয়া ব্যক্তিত্ব শায়খ ক্বারী সরোয়ার হোসেন, আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত ক্বারী আবুজর গিফারী এবং হাফেজ ক্বারী মুশফিকুর রহমান।
অনুষ্ঠানটি পরিচালনা করেন মিডিয়া ব্যক্তিত্ব শায়খ মাসুম বিল্লাহ বিন রেজা। এতে সভাপতিত্ব করেন ফখরুল আলম।
বক্তারা বলেন, আযান অলিম্পিয়াড একটি ব্যতিক্রমধর্মী ও সময়োপযোগী উদ্যোগ। এর মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তের প্রতিভাবান মুয়াজ্জিনদের খুঁজে বের করে সেরা আযানদাতা নির্বাচন করা হবে।
সারাদেশে বিভিন্ন অডিশনের মাধ্যমে প্রতিযোগীদের বাছাই করা হবে। পাশাপাশি নির্বাচিত মুয়াজ্জিনদের দেশের বিভিন্ন প্রসিদ্ধ মসজিদে মসজিদ কমিটির আবেদনের ভিত্তিতে আযান দেওয়া ও সংশ্লিষ্ট খেদমতের সুযোগ করে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার চ্যানেল ওয়ান। পবিত্র রমজান মাসে প্রতিদিন বিকেল ৩টায় অনুষ্ঠানটি সম্প্রচার করা হবে।
যে আই