• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিবিধ

ফতুল্লায় ৭৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ

দেশ টিভি ডেস্ক
  ১৪ অক্টোবর ২০২৬, ১৫:৩৯

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: দেশ টিভি
ছবি: দেশ টিভি

নারায়ণগঞ্জের ফতুল্লায় ৭৫ লাখ টাকা চাঁদা না দেওয়ায় পোশাক কারখানার প্রবেশপথ বন্ধ, হামলা, মিথ্যা মামলায় হয়রানি ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। পি.আই. ওশান টেক্সের মালিক মো. তৈয়ব মিয়া এ অভিযোগ করেছেন। তার দাবি, কারখানায় যাতায়াতের রাস্তা বন্ধ করে দেওয়ায় উৎপাদন কার্যক্রম বন্ধ রয়েছে। এতে শতাধিক শ্রমিকের কর্মসংস্থান অনিশ্চিত হয়ে পড়েছে এবং তিনি আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

বুধবার (১৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন তৈয়ব মিয়া।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি জানান, ফতুল্লার ধাপা ইদ্রাকপুর এলাকায় অবস্থিত শতভাগ রপ্তানিমুখী তৈরি পোশাক কারখানাটি প্রায় চার বছর ধরে ১০ ফুট প্রশস্ত একটি এজমালি রাস্তা ব্যবহার করে পরিচালিত হচ্ছিল। গত মার্চে এইচ এ এম মাহমুদুর রহমান নামের এক ব্যক্তি জমির মালিকানা দাবি করে তার কাছে ৭৫ লাখ টাকা চাঁদা চান। টাকা দিতে অস্বীকৃতি জানালে কারখানায় যাতায়াতের রাস্তা বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হয়।

তৈয়ব মিয়ার অভিযোগ, পরবর্তী সময়ে কারখানায় হামলা চালিয়ে শ্রমিক, কর্মকর্তা ও কর্মচারীদের বের করে দেওয়া হয়। রাস্তার ওপর ৮ থেকে ১০ ফুট উঁচু দেয়াল নির্মাণের পাশাপাশি ময়লা-আবর্জনা ও বয়লারের বর্জ্য ফেলে চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। এ ছাড়া মাহমুদুর রহমান তার বিরুদ্ধে একাধিক মিথ্যা ও সাজানো মামলা করেছেন এবং প্রাণনাশের হুমকি দিচ্ছেন বলেও অভিযোগ করেন তিনি।

কারখানার উৎপাদন বন্ধ থাকায় বিদেশি ক্রেতাদের দেওয়া অর্ডার ও রপ্তানি চুক্তি বাতিল হয়েছে বলে দাবি করেন তৈয়ব মিয়া। এতে আর্থিক ক্ষতির পাশাপাশি ব্যাংকঋণের কিস্তি পরিশোধেও জটিলতা তৈরি হয়েছে বলে জানান তিনি।

আরও পড়ুন

জাইমা রহমানকে নিয়ে আবেগঘন পোস্ট আনসারীর

তিনি আরও জানান, এ ঘটনায় ফতুল্লা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। রাস্তার অধিকার প্রতিষ্ঠার জন্য আদালতেও মামলা করেছেন।

সংবাদ সম্মেলনে জমির দলিল ও রেকর্ড যাচাই করে রাস্তা চলাচলের উপযোগী করা, চাঁদা দাবির অভিযোগ নিরপেক্ষভাবে তদন্ত, কারখানা ও শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত এবং অভিযোগে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

যে আই

  • চাঁদা
এ সম্পর্কিত আরও খবর
চাঁদাবাজ আর স্বৈরাচার একাকার হয়ে যাচ্ছে: নাহিদ ইসলাম
চাঁদাবাজ আর স্বৈরাচার একাকার হয়ে যাচ্ছে: নাহিদ ইসলাম
সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে কাজ করবে নতুন কমিটি: রিজভী
সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে কাজ করবে নতুন কমিটি: রিজভী
মুন্সীগঞ্জে অপহরণ করে ২ লাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগ, যুবদল নেতা গ্রেপ্তার
মুন্সীগঞ্জে অপহরণ করে ২ লাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগ, যুবদল নেতা গ্রেপ্তার
হিলিতে চাঁদাবাজি-হুমকির অভিযোগ, সংবাদ সম্মেলনে সুষ্ঠু বিচারের দাবি
হিলিতে চাঁদাবাজি-হুমকির অভিযোগ, সংবাদ সম্মেলনে সুষ্ঠু বিচারের দাবি
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।