দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সমাজকল্যাণ সংস্থার নিবন্ধন ও নিয়ন্ত্রণ অধ্যাদেশ, ১৯৬১-এর সংশ্লিষ্ট বিধান অনুযায়ী কমিউনিটি হেলথ রিসার্চ এসোসিয়েশনের বর্তমান কার্যনির্বাহী কমিটি সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে ডা. মো. আতিকুর রহমান তালুকদারকে সংগঠনটির প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, দায়িত্ব গ্রহণের পর অনুমোদিত গঠনতন্ত্র অনুসরণ করে সংগঠনের প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করবেন প্রশাসক। পাশাপাশি ৯০ দিনের মধ্যে ভোটার তালিকা প্রণয়নসহ নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে তাকে।
এ ছাড়া নিবন্ধনকারী কর্তৃপক্ষের কাছে প্রতি তিন মাস অন্তর সংগঠনের কার্যক্রম ও নির্বাচনের অগ্রগতি-সংক্রান্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
ডা. মো. আতিকুর রহমান তালুকদারের স্থায়ী ঠিকানা নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার জালশুকা এলাকায়।
সংশ্লিষ্টরা আশা করছেন, স্বাস্থ্য ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে ডা. আতিকুর রহমানের অভিজ্ঞতা, দক্ষতা ও নেতৃত্বে কমিউনিটি হেলথ রিসার্চ এসোসিয়েশনের কার্যক্রম আরও গতিশীল, সুশৃঙ্খল ও জনকল্যাণমুখী হবে।
তাঁর নেতৃত্বে সংগঠনটির প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা ও গতিশীলতা বাড়ার পাশাপাশি নির্ধারিত সময়ের মধ্যে একটি গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের মাধ্যমে নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হবে বলেও প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।
এমএস/