দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নিখোঁজ ও হারিয়ে যাওয়া মানুষকে দ্রুত খুঁজে পেতে নতুন উদ্যোগ নিয়েছে ওয়ালটন প্লাজা ও মুন অ্যালার্ট। এর আওতায় দেশের ৭০০টির বেশি ওয়ালটন প্লাজার টেলিভিশন পর্দায় যাচাই করা নিখোঁজ ব্যক্তিদের ছবি ও প্রয়োজনীয় তথ্য নিয়মিত প্রচার করা হবে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর ওয়ালটন করপোরেট কার্যালয়ে প্রতিষ্ঠান দুটির মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এতে স্বাক্ষর করেন ওয়ালটন প্লাজার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রায়হান এবং মুন অ্যালার্টের প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠান জিরো মিসিং ফাউন্ডেশনের সভাপতি সাদাত রহমান।
অনুষ্ঠানে ওয়ালটন প্লাজার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রায়হান বলেন, সাধারণ মানুষের কল্যাণে বিভিন্ন সামাজিক ও মানবিক উদ্যোগে ওয়ালটন প্লাজা কাজ করছে। সেই দায়বদ্ধতা থেকেই নিখোঁজ মানুষের তথ্য দ্রুত ও ব্যাপকভাবে মানুষের কাছে পৌঁছে দিতে মুন অ্যালার্টের সঙ্গে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি জানান, সাধারণ মানুষ নিকটস্থ ওয়ালটন প্লাজায় গিয়ে সর্বশেষ নিখোঁজ ব্যক্তিদের তথ্য দেখতে পারবেন। প্রয়োজনে মুন অ্যালার্টের হেল্পলাইন ১৩২১৯ ও ওয়েব পোর্টালের মাধ্যমে নিখোঁজ ব্যক্তির বিষয়ে তথ্য জানানো এবং আগের প্রতিবেদন অনুসরণ করা যাবে।
ওয়ালটনের প্রধান বিপণন কর্মকর্তা জোহেব আহমেদ বলেন, দেশজুড়ে ওয়ালটন প্লাজাগুলোতে প্রতিদিন বিপুলসংখ্যক মানুষের সমাগম হয়। এসব প্লাজার টেলিভিশন পর্দাকে নিখোঁজ ব্যক্তিদের তথ্য প্রচারে কাজে লাগানো সামাজিক দায়বদ্ধতার অংশ। এ উদ্যোগ নিখোঁজ মানুষকে দ্রুত খুঁজে পেতে কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করেন তিনি।
মুন অ্যালার্টের প্রতিষ্ঠাতা সাদাত রহমান বলেন, যাচাই করা তথ্য যত বেশি মানুষের কাছে পৌঁছাবে, নিখোঁজ ব্যক্তিকে খুঁজে পাওয়ার সম্ভাবনাও তত বাড়বে। ওয়ালটন প্লাজার দেশব্যাপী বিস্তৃত নেটওয়ার্ক এ কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে ওয়ালটনের প্রধান বিপণন কর্মকর্তা জোহেব আহমেদ, সৃজনশীল অংশীদার পপ-ফাইভের প্রধান নির্বাহী কর্মকর্তা মাসুদ পারভেজসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
যে আই