• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিবিধ

১০০ তরুণের প্রশিক্ষণ ও কর্মসংস্থানে জেসিআই মানিকগঞ্জের স্কিল আপ

দেশ টিভি ডেস্ক
  ২৯ সেপ্টেম্বর ২০২৬, ২০:১৪

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

১০০ জন তরুণকে প্রশিক্ষণ দেওয়ার পর কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করার মধ্য দিয়ে শেষ হয়েছে স্কিল আপ—এমপাওয়ারিং ইয়ুথ ফর ডিজিটাল এমপ্লয়মেন্ট সিজন ২। তরুণদের দক্ষতা উন্নয়ন ও ডিজিটাল কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) মানিকগঞ্জ আয়োজিত এ প্রকল্প সম্প্রতি সম্পন্ন হয়েছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

২০২৫ সালে জেসিআই বাংলাদেশের জাতীয় সম্মেলন ন্যাটকনে মোস্ট ইমপ্যাক্টফুল প্রজেক্ট হিসেবে স্বীকৃতি পাওয়া প্রকল্পটির এবারের আয়োজনেও এমপ্লয়মেন্ট পার্টনার হিসেবে ছিল বাংলাদেশের আন্তর্জাতিক বিপিও সেবাদানকারী প্রতিষ্ঠান স্কাইটেক সলিউশনস।

প্রকল্পের চেয়ারম্যান ও জেসিআই মানিকগঞ্জের জিএলসি আর. কে. জ্যান বলেন, তরুণদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের ব্যবস্থা করতে দ্বিতীয় বছরের মতো এ প্রকল্পে কাজ করা হয়েছে। স্কাইটেক সলিউশনসের মাধ্যমে ১০০ জন তরুণকে বিপিও সেক্টরে প্রশিক্ষণ দেওয়া এবং কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করা হয়েছে। নতুন দক্ষতা, সুযোগ ও সম্ভাবনার সূচনা করে তারা প্রকল্পের লক্ষ্য পূরণে আরও এক ধাপ এগিয়ে গেছে।

তিনি বলেন, দেশের তরুণ সমাজকে ডিজিটাল অর্থনীতির উপযোগী করে গড়ে তোলাই এ উদ্যোগের মূল লক্ষ্য। প্রকল্পের মাধ্যমে তরুণদের শুধু তাত্ত্বিক জ্ঞান নয়, আপওয়ার্ক, ফাইভার ও ফ্রিল্যান্সার ডটকমের মতো বৈশ্বিক প্ল্যাটফর্মে পেশাদার প্রোফাইল তৈরি ও অপ্টিমাইজেশনের বাস্তবমুখী কৌশল শেখানো হয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক ক্লায়েন্টদের সঙ্গে যোগাযোগ, আধুনিক কর্মক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই টুলসের ব্যবহার এবং অফিস স্যুটের ব্যবহারিক দক্ষতাও শেখানো হয়েছে।

আর. কে. জ্যান বলেন, তরুণদের প্রশিক্ষণ ও কর্মসংস্থানের পাশাপাশি সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়ন, বিশুদ্ধ খাবার পানি, বিকল্প জ্বালানি বা বিদ্যুতের ব্যবস্থা, শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নসহ বিভিন্ন টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে জেসিআই মানিকগঞ্জ কাজ করছে। এ প্রকল্প বাস্তবায়নে জেসিআই মানিকগঞ্জের স্থানীয় প্রেসিডেন্ট সাবরিনা পারভীন খান, স্কাইটেকের ব্যবস্থাপনা পরিচালক মুসনাদ ই আহমেদ, প্রকল্পের টিম, প্রশিক্ষক, অংশগ্রহণকারীসহ সংশ্লিষ্টদের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান তিনি।

জেসিআই মানিকগঞ্জের ২০২৬ সালের লোকাল প্রেসিডেন্ট সাবরিনা পারভীন খান বলেন, জেসিআই মানিকগঞ্জ বরাবরই এসডিজির লক্ষ্যমাত্রা বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। স্কিল আপ প্রকল্পটি এরই একটি অংশ। তরুণদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সঙ্গে এসডিজির ৪ নম্বর লক্ষ্যমাত্রা গুণগত শিক্ষা এবং ৮ নম্বর লক্ষ্যমাত্রা উপযুক্ত কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধির সরাসরি সম্পর্ক রয়েছে। এ লক্ষ্য বাস্তবায়নে গত দুই বছর ধরে প্রকল্পটি পরিচালিত হচ্ছে এবং আগামীতেও এ ধারাবাহিকতা বজায় থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।

জেসিআই মানিকগঞ্জের ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট আবু সুফিয়ান নিলাভ বলেন, গত বছর প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার সময় দেশের তরুণদের দক্ষ করে গড়ে তোলার পাশাপাশি তাদের কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করার বিষয়টি তার পরিকল্পনার শীর্ষে ছিল। সেই ভাবনা থেকেই প্রকল্পটির যাত্রা শুরু। এবার দ্বিতীয়বারের মতো প্রকল্পটি বাস্তবায়ন করা হয়েছে। ভবিষ্যতে এখান থেকে দক্ষ কর্মীর পাশাপাশি দেশের শীর্ষ উদ্যোক্তাও তৈরি হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

প্রকল্পটির এমপ্লয়মেন্ট পার্টনার স্কাইটেক সলিউশনসের ব্যবস্থাপনা পরিচালক মুসনাদ ই আহমেদ বলেন, জেসিআই মানিকগঞ্জের সঙ্গে কাজের অভিজ্ঞতা চমৎকার। ২০২৫ সালে জেসিআই মানিকগঞ্জের তৎকালীন লোকাল প্রেসিডেন্ট আবু সুফিয়ান নিলাভের সঙ্গে দেশের উদ্যমী ও শিক্ষিত তরুণদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থানের সুযোগ তৈরির বিষয়ে আলোচনা হয়। সেই ভাবনা থেকেই অংশীদারত্ব শুরু হয়।

তিনি বলেন, গত প্রায় দেড় বছরে প্রায় ২০০ জন ফ্রেশারকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্রশিক্ষণ শেষে স্কাইটেকসহ দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে। তরুণ প্রজন্মকে দক্ষ করে গড়ে তুলতে জেসিআই মানিকগঞ্জের সঙ্গে এ সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

জেসিআই মানিকগঞ্জের ২০২৬ সালের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট বলেন, দ্বিতীয়বারের মতো স্কিল আপ প্রকল্পের আয়োজনের সঙ্গে যুক্ত হতে পেরে ভালো লাগছে। এবারের উদ্যোগের মাধ্যমে ১০০ জন তরুণ-তরুণীকে ডিজিটাল দক্ষতা বিকাশে প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং সফলভাবে তাদের কর্মসংস্থানের সুযোগের সঙ্গে যুক্ত করা হয়েছে। তরুণদের জন্য এ ধরনের দীর্ঘমেয়াদি ও অর্থবহ উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

উল্লেখ্য, জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) ১৮ থেকে ৪০ বছর বয়সী তরুণ নেতৃত্বের একটি বৈশ্বিক সংগঠন। যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যের সেন্ট লুইসে সংগঠনটির সদর দপ্তর। বিশ্বের ১২০টিরও বেশি দেশে জেসিআইয়ের কার্যক্রম পরিচালিত হচ্ছে। ব্যক্তিগত দক্ষতা ও নেতৃত্ব বিকাশ, সামাজিক উদ্যোগ এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নে সংগঠনটি কাজ করছে। বাংলাদেশে বর্তমানে জেসিআইয়ের ৪০টিরও বেশি লোকাল চ্যাপ্টার সক্রিয় রয়েছে। এর মধ্যে জেসিআই মানিকগঞ্জ যুব নেতৃত্ব উন্নয়ন, সামাজিক উদ্যোগ ও উদ্যোক্তা বিকাশে কাজ করে যাচ্ছে।

এমএস/

  • স্কিল আপ
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
X