দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁও উপজেলায় রেললাইনে মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৫টার দিকে উপজেলার গোলাবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকতার হোসেন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা একটি মালবাহী ট্রেন গফরগাঁওয়ের দিকে যাচ্ছিল। পথে কাওরাইদ ও মশাখালী রেলওয়ে স্টেশনের মাঝামাঝি গোলাবাড়ী এলাকায় পৌঁছালে ট্রেনটির একটি বগি লাইনচ্যুত হয়।
এতে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে তিস্তা, যমুনা, কমিউটারসহ বেশ কয়েকটি ট্রেনের শিডিউলে বিপর্যয় দেখা দিয়েছে।
ওসি জানান, লাইনচ্যুত বগি উদ্ধারের জন্য ঢাকা থেকে একটি উদ্ধারকারী রিলিফ ট্রেন আসছে। তবে সন্ধ্যা ৭টা পর্যন্ত রিলিফ ট্রেনটি দুর্ঘটনাস্থলে পৌঁছায়নি।
রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছানোর পর লাইনচ্যুত বগি উদ্ধার করা হবে। এরপর ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে জানান তিনি।
এমএম/