• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • জাতীয়

নতুন করে ৫ সংসদীয় কমিটি গঠন, দায়িত্ব পেলেন যারা

দেশ টিভি ডেস্ক
  ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৮

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

আরও পাঁচটি মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠন করেছে জাতীয় সংসদ। এসব কমিটির কোনোটিতে বিরোধী দল থেকে সভাপতি করা হয়নি। এদিকে নিজ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির বাইরে অন্য মন্ত্রণালয়-সম্পর্কিত কমিটিতে প্রতিমন্ত্রীদের এবং হুইপদের সদস্য করা নিয়ে কিছুটা উষ্মা প্রকাশ করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। বিষয়টি নিয়ে ভবিষ্যতে সতর্ক থাকতে চিফ হুইপকে অনুরোধ করেন তিনি।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) জাতীয় সংসদে চিফ হুইপ নূরুল ইসলাম মনি পাঁচটি সংসদীয় কমিটি গঠন ও দুটি পুনর্গঠনের প্রস্তাব করেন। সেগুলো ভোটে পাস হয়।

৩৯টি মন্ত্রণালয়-সম্পর্কিত এবং ১১টি বিষয়ভিত্তিক কমিটি মিলিয়ে জাতীয় সংসদে মোট ৫০টি স্থায়ী কমিটি আছে। এখন পর্যন্ত ৪৫টি কমিটি গঠন করা হয়েছে (৩৬টি মন্ত্রণালয়–সম্পর্কিত, ৯টি বিষয়ভিত্তিক)। এর মধ্যে শুধু সরকারি হিসাব কমিটির সভাপতি করা হয়েছে বিরোধী দল থেকে।

এখন পর্যন্ত গঠন করা কমিটিগুলোর মধ্যে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য করা হয়েছে। সাধারণত নিজ মন্ত্রণালয়-সম্পর্কিত কমিটির সদস্য হন মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা। তাদের অন্য কোনো মন্ত্রণালয়-সম্পর্কিত কমিটির সদস্য করা হয় না। এর বাইরে সরকারদলীয় চারজন হুইপকে চারটি সংসদীয় কমিটির সভাপতি করা হয়েছে।

কমিটি গঠন শেষে চিফ হুইপকে উদ্দেশ করে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘একটি বিষয় আমি লক্ষ্য করেছি যে, এই কমিটিগুলো যখন গঠন করা হয়, স্পিরিট হলো কমিটির চেয়ারম্যান বেসরকারি সদস্য হবেন এবং মন্ত্রী ও প্রতিমন্ত্রী পদে যারা আছেন তারা সদস্য হিসেবে থাকবেন। কিন্তু আমি লক্ষ্য করেছি যে, কয়েকটি মন্ত্রণালয়ে সদস্যপদে প্রতিমন্ত্রী, হুইপ—এ ধরনের উচ্চপদস্থ এবং সরকারি সুযোগ-সুবিধাভোগী ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হয়েছে। এতে কোনো বাধা নেই। কিন্তু স্পিরিট হলো এবং সংসদের প্রথা হলো বেসরকারি সদস্যরাই সদস্যপদে থাকবেন এবং মন্ত্রীও একজন সদস্য থাকবেন। এই বিষয়টি ভবিষ্যতে কমিটি গঠনকালে বিবেচনা করার জন্য আপনাকে অনুরোধ জানাচ্ছি।’

পাঁচ কমিটির সভাপতি যারা: আজ গঠিত পাঁচটি কমিটির মধ্যে সমাজকল্যাণ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মো. শাহজাহানকে। তিনি বেসরকারি সদস্যদের বিল এবং বেসরকারি সদস্যদের সিদ্ধান্ত-প্রস্তাব-সম্পর্কিত কমিটিরও সভাপতি।

প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলনকে।

রেলপথ মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন খুলনা-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আলী আসগার।

আরও পড়ুন

সংসদে আরও ৫টি স্থায়ী কমিটি গঠন

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন হুইপ এম রুহুল কুদ্দুস তালুকদার।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য এসএম রফিকুল ইসলামকে।

কে

  • সংসদ
  • কমিটি
এ সম্পর্কিত আরও খবর
সংসদে আরও ৫টি স্থায়ী কমিটি গঠন
সংসদে আরও ৫টি স্থায়ী কমিটি গঠন
সাহস থাকলে দেশে আসেন: শেখ হাসিনাকে দুলু
সাহস থাকলে দেশে আসেন: শেখ হাসিনাকে দুলু
মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার আয়ে অনিয়মের অভিযোগ, তদন্তে সংসদীয় কমিটি
মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার আয়ে অনিয়মের অভিযোগ, তদন্তে সংসদীয় কমিটি
লংমার্চের দাবি ও সংসদে বক্তব্যে জামায়াত আমীরের দ্বিমুখিতা দেখছি: চরমোনাই পীর
লংমার্চের দাবি ও সংসদে বক্তব্যে জামায়াত আমীরের দ্বিমুখিতা দেখছি: চরমোনাই পীর
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
X