• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • জাতীয়

বাংলাদেশ শক্তিশালী পররাষ্ট্র নীতি অনুসরণ করছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

দেশ টিভি ডেস্ক
  ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৬:০২

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

চলতি মাসের ৮ তারিখ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে শুরু হচ্ছে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন। এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের কোনো সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

তিনি বলেন, প্রধানমন্ত্রী জাতিসংঘের অধিবেশন থেকে ফিরে এলেই তার ভারত সফরের দিনক্ষণ ঠিক করা হবে।

বাংলাদেশ একটি শক্তিশালী পররাষ্ট্র নীতি অনুসরণ করছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, বর্তমান সরকারের প্রথম দিন থেকেই বৈশ্বিক সম্পর্কের ক্ষেত্রে ভারসাম্য বজায় রাখার নীতিকে গুরুত্ব দেওয়া হচ্ছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) সিলেটে ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (ইমজা) কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

এ সময় পরররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বেইজিং, ওয়াশিংটন, রিয়াদ ও মস্কোর সঙ্গে কৌশলগতভাবে সম্পর্কের ভারসাম্য রক্ষা করে দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নিচ্ছে সরকার। গত ছয় মাসে বৈশ্বিক পরিমণ্ডলে বর্তমান সরকারের দৃশ্যমানতা এবং কৌশলগত গুরুত্ব সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। এই সাফল্য মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের ভবিষ্যৎ অংশীদারত্ব ও কৌশলগত সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলছে। এছাড়াও ভুটান, বাহরাইন ও শ্রীলঙ্কার মতো দেশগুলোর সঙ্গেও বাংলাদেশ তার পররাষ্ট্রনীতি নিয়ে কাজ করছে।

জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের সফল ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, শান্তিরক্ষায় আমরা বিশেষজ্ঞ। বিশ্বজুড়ে আমাদের একটি অত্যন্ত দক্ষ সশস্ত্র বাহিনী রয়েছে, যা আন্তর্জাতিক রাজনৈতিক ব্যবস্থার অগ্রগতিতে ভূমিকা রাখছে।

সরকারের দীর্ঘমেয়াদি পররাষ্ট্রনীতির মূল ভিত্তি ‘বাংলাদেশ ফার্স্ট’ উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে বিমানখাতে সুবিধা সীমিত হলেও ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশের অত্যন্ত কৌশলগত গুরুত্ব রয়েছে। রুট বা আকাশপথ হারানোর কারণে বাংলাদেশ বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে। তাই ব্যবসায়িক যৌক্তিকতা বিবেচনা করে বাংলাদেশকে একটি ‘এভিয়েশন হাব’ বা বিমান চলাচলের অন্যতম প্রবেশদ্বার হিসেবে গড়ে তোলা প্রয়োজন।

প্রতিমন্ত্রী আরও বলেন, একটি দেশের অর্থনৈতিক নিরাপত্তা নীতি এবং পররাষ্ট্রনীতি পরস্পর বিচ্ছিন্ন হতে পারে না। বৈশ্বিক অঙ্গনে অবদান রাখতে হলে এই দুই নীতিকে অবশ্যই সমন্বিত এবং একে অন্যের পরিপূরক হতে হবে।

ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, জাতীয় স্বার্থ রক্ষা করেই ভারতের সঙ্গে একটি ভালো সম্পর্ক বজায় রাখা হবে। এই লক্ষ্য অর্জনে দুদেশের পারস্পরিক শ্রদ্ধা থাকতে হবে।

আরও পড়ুন

জ্বালানি সংকট মোকাবিলায় বিকল্প উৎস খুঁজছে সরকার: শামা ওবায়েদ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের কোনো সম্ভাবনা নেই। এ নিয়ে কথাবার্তা চলছে। এখনও চূড়ান্ত হয়নি। নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে জাতিসংঘে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের সম্ভাবনা আছে।

এরইমধ্যে তিনি ভারতীয় হাইকমিশনারের সঙ্গে দুইবার বৈঠক করেছেন উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ভারতকে আমাদের জাতীয় স্বার্থের বিষয়টি বুঝতে হবে। তারা বুঝতে শুরু করেছে বলেও জানান তিনি।

কে

  • পররাষ্ট্রনীতি
এ সম্পর্কিত আরও খবর
নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করেছি: পররাষ্ট্রমন্ত্রী
নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করেছি: পররাষ্ট্রমন্ত্রী
মার্কিন পররাষ্ট্রনীতি ‘মিথ্যার ওপর নির্ভরশীল’: ইরান
মার্কিন পররাষ্ট্রনীতি ‘মিথ্যার ওপর নির্ভরশীল’: ইরান
সত্যিকার অর্থেই আমরা একটি স্বাধীন পররাষ্ট্রনীতি দেখতে চাই: ডা. শফিকুর রহমান
সত্যিকার অর্থেই আমরা একটি স্বাধীন পররাষ্ট্রনীতি দেখতে চাই: ডা. শফিকুর রহমান
পররাষ্ট্রনীতির প্রধান লক্ষ্য কূটনৈতিক সম্পর্কের কৌশলগত ভারসাম্য রক্ষা: সংসদে পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রনীতির প্রধান লক্ষ্য কূটনৈতিক সম্পর্কের কৌশলগত ভারসাম্য রক্ষা: সংসদে পররাষ্ট্রমন্ত্রী
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
X