দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবন থেকে ফেরার পথে রাজধানীর শেরেবাংলা নগরে সমাধিস্থলে যান তিনি।
গাড়ি থেকে নেমে হুইল চেয়ারে বসে নেতা-কর্মী-সমর্থকদের নিয়ে কবরে পুস্পস্তবক অর্পন করে শ্রদ্ধা জানান মির্জা আব্বাস। এসময় প্রয়াত দুই নেতার আত্মার মাগফেরাত কামনা করে মুনাজাত করেন।
দীর্ঘ পাঁচ মাসের বেশি সময় সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসা শেষে বুধবার রাতে দেশে ফেরেন মির্জা আব্বাস। দেশে ফেরার পর আজ বৃহস্পতিবার প্রথমবারের মতো জাতীয় সংসদে গিয়ে দাপ্তরিক কার্যক্রমে অংশ নেন তিনি।
ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে এই প্রথমবারের মতো অংশ নেন ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস। এদিন সংসদে বক্তব্যও দেন তিনি।
সংসদে বক্তব্য দিতে গিয়ে আবেগাপ্লুত হয়ে মির্জা আব্বাস বলেন, সংসদে ফিরে এসেছি কাজ করার জন্য। মানুষের জন্য কাজ করতে চাই। দীর্ঘ পাঁচ মাস ধরে চিকিৎসাধীন আছি। বিদেশে চিকিৎসাধীন ছিলাম, এখনও আছি। আবেগ-ভালোবাসার কারণে সংসদে আসতে হয়েছে।
/অ