দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ও সহকারী পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন ৭ পুলিশ কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) পুলিশ হেডকোয়ার্টার্স থেকে পৃথক দু’টি প্রজ্ঞাপন ও কার্যালয় আদেশে তাদের বদলি ও পদায়নের বিষয়টি জানানো হয়েছে।
এর মধ্যে একটি প্রজ্ঞাপনে সিলেট এসএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. মনজুরুল আলমকে সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে বদলি ও পদায়ন করা হয়েছে। পাশাপাশি একই প্রজ্ঞাপনে ঢাকার পুলিশ স্টাফ কলেজের সহকারী পুলিশ সুপার তানিয়া সুলতানা ইভাকে টাঙ্গাইলের পুলিশ ট্রেনিং সেন্টারের সহকারী পুলিশ সুপার এবং দিনাজপুরের হাকিমপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার আ. ন. ম. নিয়ামত উল্লাহকে ঢাকা এসবির সহকারী পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

এদিকে একই প্রজ্ঞাপনে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সহকারী পুলিশ কমিশনার মো. আবু হাসান এবং সহকারী পুলিশ কমিশনার আবদুল্লাহ আল মামুনকে ঢাকা এসবির সহকারী পুলিশ সুপার হিসেবে বদলি ও পদায়ন করা হয়েছে।
অন্যদিকে পৃথক একটি কার্যালয় আদেশে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-অ্যাডমিন, প্লানিং অ্যান্ড রিসার্চ) মো. খালিদ বোরহানকে ডিএমপির ডিসিপ্লিন বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিসিপ্লিন-২) হিসেবে বদলি করা হয়েছে। পাশাপাশি একই আদেশে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার জাকির হোসেন সুমনকে ডিএমপির অতিরিক্ত কমিশনারের (ট্রাফিক) দপ্তরের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-অ্যাডমিন, প্লানিং অ্যান্ড রিসার্চ) হিসেবে বদলি ও পদায়ন করা হয়েছে।
/অ