দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদকে চেয়ারম্যান করে ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) নতুন বোর্ড অব গভর্নরস গঠন করেছে সরকার।
বুধবার (২ সেপ্টেম্বর) ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এদিকে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মুহাম্মদ মুহিববুল্লাহিল বাকীকে ইফার বোর্ড অব গভর্নরসের সদস্য-সচিব হিসেবে রাখা হয়েছে। সেই সঙ্গে নতুন বোর্ড অব গভর্নরসে সরকার কর্তৃক মনোনীত ২ সংসদ সদস্য হলেন- ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী ও গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার এবং কক্সবাজার-৪ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী।
অন্যদিকে ইসলামিক ফাউন্ডেশনের নতুন বোর্ড অব গভর্নরসে দেশের প্রখ্যাত মুসলিম পণ্ডিত ও ধর্মীয় তাত্ত্বিকবিদদের মধ্যে সরকার কর্তৃক মনোনীত ৫ জন গভর্নর রয়েছেন। তারা হলেন- জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও ঢাকার জামিয়া মাদানিয়া বারিধারার মুহতামিম মুফতি মনির হোসাইন কাসেমী, বরিশালের চরমোনাইয়ের চরমোনাই আহসানাবাদ রশিদিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা সৈয়দ মো. মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, ঢাকার বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের (বেফাক) মহাসচিব মাওলানা মাহফুজুল হক, হেফাজতে ইসলাম বাংলাদেশের সহকারী মহাসচিব ও মারকাযুল হুদা আল-ইসলামী বাংলাদেশের মহাপরিচালক মুফতি আজাহারুল ইসলাম এবং সম্মিলিত ইমাম খতিব পরিষদের ঢাকার মহাসচিব ও যাত্রাবাড়ীর বাইতুল মামুর জামে মসজিদের খতিব এবং নূরে মদীনা আল-আরাবিয়া মাদরাসার প্রিন্সিপাল মুফতি শরীফ উল্লাহ।
ইফার নতুন ট্রাস্টি বোর্ড গঠনের বিষয়ে সহকারী সচিব মো. জেহাদুল বারীর সই করা প্রজ্ঞাপনে বলা হয়, পদাধিকারবলে নিযুক্ত গভর্নররা ছাড়া অন্যান্য গভর্নরদের মেয়াদ এই প্রজ্ঞাপন জারির তারিখ থেকে ৩ বছর পর্যন্ত বলবৎ থাকবে। তবে ৩ বছর অতিক্রান্ত হলেও তার বা তাদের স্থলে সরকার নতুন গভর্নর মনোনয়ন না দেয়া পর্যন্ত সংশ্লিষ্টরা দায়িত্ব পালন করে যাবেন।
এ ক্ষেত্রে সরকার প্রয়োজনবোধে যেকোনো সময় পদাধিকারবলে নিযুক্ত গভর্নর ছাড়াও অন্যান্য গভর্নর বা গভর্নরদের পরিবর্তন কিংবা তাদের পদ শূন্য ঘোষণা করতে পারবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
কে