দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সেপ্টেম্বর মাসে দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফলে ১ সেপ্টেম্বর থেকে পুরো মাস ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রল আগের নির্ধারিত দামেই বিক্রি হবে।
সোমবার (৩১ আগস্ট) বিকেলে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, সেপ্টেম্বর মাসে প্রতি লিটার ডিজেল ১১৫ টাকা, কেরোসিন ১৩৫ টাকা, অকটেন ১৪৫ টাকা এবং পেট্রল ১৪০ টাকা দরে বিক্রি হবে।
মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. এনামুল হকের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের গত ৩১ মে’র প্রজ্ঞাপনের মাধ্যমে ভোক্তা পর্যায়ে যে বিক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছিল, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে সেপ্টেম্বর মাসের জন্যও সেই মূল্যহার বহাল রাখা হয়েছে। ১ সেপ্টেম্বর থেকেই এ মূল্য কার্যকর হবে।
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ওঠানামার সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে প্রতি মাসে ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের বিক্রয়মূল্য স্বয়ংক্রিয়ভাবে সমন্বয় করে জ্বালানি বিভাগ।
এর আগে গত ১ জুন থেকে ডিজেল ছাড়া অকটেন, পেট্রল ও কেরোসিনের দাম লিটারে ৫ টাকা বাড়ানো হয়েছিল। পরবর্তী সময়ে জুলাই ও আগস্ট মাসেও ওই দাম অপরিবর্তিত রাখা হয়।
এরই ধারাবাহিকতায় সেপ্টেম্বর মাসেও জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এমএম/