দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নারীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) চালু করা বিশেষ ‘পিংক বাস’ সার্ভিসে একসঙ্গে ভ্রমণ করেছেন নারী সংসদ সদস্যরা।
রোববার (৩০ আগস্ট) ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের (পাবনা-সিরাজগঞ্জ) সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে কয়েকটি ছবি দিয়ে এ তথ্য জানান।
পোস্টে তিনি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ! মাননীয় প্রধানমন্ত্রীর অবদান। ঢাকার রাজপথে নারীর জন্য বিশেষ পিংক বাস। নারী সংসদ সদস্যদের পিংক বাসে ভ্রমণ।’

তবে নারী সংসদ সদস্যরা কোন স্থান থেকে কোথায় গেছেন, সে বিষয়ে পোস্টে বিস্তারিত কিছু জানানো হয়নি।
নারীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে গত ১৮ আগস্ট থেকে বিশেষ ‘পিংক বাস’ সার্ভিস চালু করেছে বিআরটিসি। এসব বাস নারী চালক ও কন্ডাক্টরের মাধ্যমে পরিচালিত হচ্ছে।
বিআরটিসির তথ্য অনুযায়ী, রাজধানীর গুরুত্বপূর্ণ বিভিন্ন এলাকা সংযুক্ত করে এসব বাসের রুট নির্ধারণ করা হয়েছে। প্রাথমিকভাবে ঢাকার ১০টি রুটে ১০টি বাস চলাচল করছে। সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত এসব বাস চলাচলের কথা রয়েছে।
এ ছাড়া ঢাকার পাশাপাশি বগুড়া ও চট্টগ্রামেও দুটি করে ‘পিংক বাস’ চলাচল করবে বলে জানিয়েছে বিআরটিসি।
এমএম/