দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দেশে বিদ্যুতের ঘাটতি অব্যাহত থাকায় আজ রোববার সন্ধ্যার পিক আওয়ারে দেশের বিভিন্ন অঞ্চলে মোট ১ হাজার ৯৩৯ মেগাওয়াট লোডশেডিংয়ের পূর্বাভাস দেওয়া হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি লোডশেডিং হতে পারে ঢাকা জোনে। সবচেয়ে কম লোডশেডিংয়ের পূর্বাভাস রয়েছে বরিশাল জোনে।
রোববার (৩০ আগস্ট) দুপুরে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসির তথ্য বিশ্লেষণ করে এ চিত্র পাওয়া গেছে।
পূর্বাভাস অনুযায়ী, আজ সন্ধ্যার পিক আওয়ারে ঢাকা জোনে ৫৬৯ মেগাওয়াট লোডশেডিং হতে পারে। তবে গতকাল শনিবার একই সময়ে ঢাকায় লোডশেডিংয়ের পূর্বাভাস ছিল ৬৯৮ মেগাওয়াট।
এ ছাড়া ময়মনসিংহ ও খুলনা জোনে ২৫০ মেগাওয়াট করে লোডশেডিংয়ের পূর্বাভাস রয়েছে। রাজশাহী ও রংপুর জোনে ২০০ মেগাওয়াট করে এবং চট্টগ্রাম ও কুমিল্লা জোনে ১৫০ মেগাওয়াট করে লোডশেডিং হতে পারে।
সিলেট জোনে ১০০ মেগাওয়াট এবং বরিশাল জোনে ৭০ মেগাওয়াট লোডশেডিংয়ের পূর্বাভাস দেওয়া হয়েছে।
অঞ্চলভিত্তিক হিসাবে, সন্ধ্যার ব্যস্ত সময়ে সবচেয়ে বেশি লোডশেডিংয়ের চাপ পড়তে পারে ঢাকা জোনে। অন্যদিকে সবচেয়ে কম লোডশেডিং হতে পারে বরিশাল জোনে।
বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি গরমে বিদ্যুতের চাহিদা বেড়ে যাওয়ায় পরিস্থিতি আরও চাপের মুখে পড়েছে। ফলে সন্ধ্যার পিক আওয়ারে চাহিদা ও সরবরাহের ভারসাম্য বজায় রাখতে দেশের বিভিন্ন এলাকায় মোট প্রায় ১ হাজার ৯৩৯ মেগাওয়াট লোডশেডিং হতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।
কেএম