দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাংলাদেশে প্রায় দুই বিলিয়ন ডলার বিনিয়োগ করতে যাচ্ছে মালয়েশিয়া। একই সঙ্গে আগামী সেপ্টেম্বরের শেষ নাগাদ বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়ার প্রক্রিয়াও শুরু করবে দেশটি।
রোববার (৩০ আগস্ট) সচিবালয়ে বৈঠক শেষে এ তথ্য জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
এদিন সকালে সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার রাষ্ট্রদূত মোহাম্মদ শুহাদা ওসমান। বৈঠক শেষে আলোচনার বিষয়বস্তু সাংবাদিকদের জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী।
প্রতিমন্ত্রী বলেন, ‘সেপ্টেম্বরের শেষ সপ্তাহ থেকে মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিক নেওয়া শুরু হবে। দুই লাখ শ্রমিক নেওয়ার প্রক্রিয়া শুরু হবে, যার মধ্যে ১০ হাজার শ্রমিক বিনা খরচে নেওয়া হবে।’
তিনি জানান, বৈদ্যুতিক যান, সৌরশক্তি, হালাল খাবারসহ বিভিন্ন খাতে বাংলাদেশে প্রায় দুই বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তুতি নিচ্ছে মালয়েশিয়া।
এ ছাড়া দেশের সড়ক ও মহাসড়কের স্থায়িত্ব বাড়াতে কার্পেটিংয়ে রাবারাইজড বিটুমিন ব্যবহারে মালয়েশিয়া বাংলাদেশকে কারিগরি সহায়তা দেবে বলে তিনি জানান।
বৈঠকে মালয়েশিয়ায় বসবাসরত অবৈধ বাংলাদেশি প্রবাসীদের বৈধ করার বিষয়েও আলোচনা হয়েছে বলে জানান মীর শাহে আলম।
/অ