দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জাতীয় সংসদে সংসদ সদস্যদের বসার স্থান নির্ধারিত রয়েছে। প্রথম সারিতে আছে ২৯টি আসন। এর মধ্যে স্পিকারের ডান পাশে ট্রেজারি বেঞ্চে ১০টি এবং বাম পাশে ১০টি আসন রয়েছে। আর স্পিকারের সামনে সারিতে ৯টি আসন রয়েছে। এর মধ্যে সামনের সারিতে কারা বসবেন এটি স্পিকার ও চিফ হুইপ মিলে ঠিক করেন।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকাল ৩টায় জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরু হয়েছে। তৃতীয় অধিবেশন শুরু হলে সংসদে নতুন আসন বণ্টনের বিষয়টি চোখে পড়ে।
সংসদে সরকারি দলের প্রথম সারির নয়টি আসনে প্রধানমন্ত্রী তারেক রহমানের পর পর্যায়ক্রমে স্থান পেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, নারী ও শিশুবিষয়ক মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন, স্থানীয় সরকার মন্ত্রী আবদুল মঈন খান এবং সেলিমা রহমান। এছাড়া, প্রথম সারিতে আসন পেয়েছেন আমান উল্লাহ আমান।
উল্যেখ্য, সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের পাশের আসনে বসতেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় বর্তমানে ওই আসনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বসেছেন।
কেএম