দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নতুন মুখপাত্র হয়েছেন উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন। তাকে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের ডিসি করা হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) ডিএমপি হেডকোয়ার্টার্স থেকে এ সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়।
ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এ অফিস আদেশে তিনিসহ আরও একজন কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে।
আদেশ অনুযায়ী, ডিএমপির ডিসি মো. তৌহিদুল আরিফকে পিওএম দক্ষিণ বিভাগের ডিসি ও ডিসি মো. আকতার হোসেনকে মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের ডিসি করা হয়েছে। বেশ কয়েক মাস ধরে ডিএমপি ডিসি মিডিয়া পদটি খালি ছিল।
/অ