দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জরুরি রক্ষণাবেক্ষণ ও নতুন সঞ্চালন লাইনের কাজের জন্য নাটোরের বড়াইগ্রাম উপজেলার বেশ কিছু এলাকায় মঙ্গলবার (২৫ আগস্ট) টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সোমবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এই তথ্য নিশ্চিত করেছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বড়াইগ্রাম-১ (বনপাড়া) উপকেন্দ্রের আওতায় বেশ কিছু এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রাখা হবে। নতুন ৩৩ কেভি লাইনের তার পরিবর্তন ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না তার মধ্যে রয়েছে–বনপাড়া ফজলিতলা, আহম্মেদপুর বাজার, খৌদ্দকাচুটিয়া, পার আহম্মেদপুর, বৃ-কাচুটিয়া, কেচুয়াকোড়া, বালিয়া, ধানুড়া (আংশিক), কলাকান্ত নগর, কায়েমকোলা, কুমরুল, রামাগাড়ি, কামারদহ, নওপাড়া, কালিকাপুর (আংশিক), আটঘরিয়া ও বড়বড়িয়া।
পল্লী বিদ্যুৎ সমিতি জানিয়েছে, কাজ নির্ধারিত সময়ের আগে শেষ হলে দ্রুত সময়ের মধ্যে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।
কে