দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সড়ক দুর্ঘটনায় মৃত্যুর হার কমিয়ে ২০৩০ সালের মধ্যে অর্ধেকে নামিয়ে আনাই সরকারের মূল লক্ষ্য বলে জানিয়েছেন রেল, নৌ ও সড়ক পরিবহন এবং সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।
সোমবার (২৪ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ে সড়ক ভবনে বাংলাদেশ রোড সেফটি প্রকল্পের উদ্যোগে অ্যাম্বুলেন্স হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
সড়ক দুর্ঘটনার পাঁচটি প্রধান কারণ তুলে ধরে সড়কমন্ত্রী বলেন, দুর্ঘটনা কমাতে আইন প্রয়োগের পাশাপাশি মানুষকে সচেতন করতে কাজ করবে সরকার।
অনুষ্ঠানে সড়ক দুর্ঘটনার পর জরুরি সেবা নিশ্চিত করতে বাংলাদেশ রোড সেফটি প্রকল্পের উদ্যোগে ৬০টি বেসিক লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স, ৪০টি মোটরসাইকেল অ্যাম্বুলেন্স ও ৮০টি পেট্রোল মোটরসাইকেল হস্তান্তর করা হয়।
সড়ক প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি সড়ক নিরাপত্তা ব্যবস্থারও উন্নয়ন করতে চায় সরকার।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত সারাদেশে মহাসড়কের পাশে ২৪টি ট্রমা সেন্টার চালুর ওপর গুরুত্বারোপ করেন। পাইলট প্রকল্পের সফলতার ভিত্তিতে এ প্রকল্প রাজস্ব খাতে নেওয়ার পরিকল্পনা রয়েছে বলেও জানান সংশ্লিষ্টরা।
এমএম/