দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জরুরি মেরামত ও উন্নয়নকাজের জন্য চট্টগ্রাম নগরের মুরাদপুর ও এর আশপাশের বিভিন্ন এলাকায় আজ রোববারে ৬ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, মুরাদপুর ৩৩/১১ কেভি উপকেন্দ্রে মেরামতের কাজের কারণে সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত মুরাদপুর-১, মুরাদপুর-৬ (ওয়াসা) ও মুরাদপুর-১২ নম্বর ফিডারের অধীনে বিদ্যুৎ সরবরাহ স্থগিত থাকবে।
এর ফলে বদরুতলা, বড় গ্যারাজ, আরাকান রোড, জাতি শাহ মাজার, আরাকান হাউজিং সোসাইটি, কাপাসগোলা, শোলকবহর, বহদ্দারহাট, বারইপাড়া, খালিয়া পাড়া, আমান আলী রোড, এক কিলোমিটার, রাহাতারপুলসহ পার্শ্ববর্তী এলাকাগুলোতে বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকবে।
তবে বিকল্প সোলার লাইনের মাধ্যমে উপকেন্দ্রের কার্যক্রম সচল রাখা হবে এবং অন্যান্য ফিডারের মাধ্যমে লোড রোটেশন করে বিদ্যুৎ সরবরাহ চালুর চেষ্টা করা হবে বলে জানিয়েছে বিপিডিবি।
নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হলে বিদ্যুৎ সংযোগ পুনর্স্থাপনের কথা উল্লেখ করে সাময়িক অসুবিধার জন্য বিপিডিবি দুঃখ প্রকাশ করেছে।
কে