• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • জাতীয়

রাষ্ট্রপতি ভোটের আগে আবেগাপ্লুত মির্জা ফখরুল, ‘অনেক কিছু মিস করবো’

দেশ টিভি ডেস্ক
  ২০ আগস্ট ২০২৬, ১৩:৫১

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

‘সুখী, সমৃদ্ধ ও কল্যাণমুখী একটি নতুন বাংলাদেশ গড়ে উঠবে’—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন বিএনপি মনোনীত রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতি নির্বাচন সামনে রেখে আবেগাপ্লুত কণ্ঠে তিনি বলেছেন, ‘অনেক কিছু মিস করবো। যা স্মরণ করলে আমি আবেগ ধরে রাখতে পারি না।’

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শুরুর আগে টেলিফোনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল। দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সংসদে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।

মির্জা ফখরুল বলেন, তিনি এমন একটি বাংলাদেশ দেখতে চান, যেখানে প্রান্তিক মানুষ, খেটে খাওয়া জনগোষ্ঠী ও শ্রমজীবী মানুষ দুই বেলা পেট ভরে খেতে পারবেন এবং নিরাপদ ও সুস্থ পরিবেশে জীবনযাপন করতে পারবেন। একই সঙ্গে তরুণদের কর্মসংস্থান এবং নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

তিনি বলেন, ‘বিশ্বের বুকে আমরা বাংলাদেশিরা একটি আত্মমর্যাদাবোধসম্পন্ন দেশ হিসেবে নিজেদের পরিচিত করবো।’ তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ একটি জনকল্যাণমুখী রাষ্ট্র নির্মাণে সক্ষম হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

দেশবাসী, গণমাধ্যম ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মির্জা ফখরুল বলেন, দীর্ঘ সংগ্রামে তিনি জনগণের পাশে ছিলেন। বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, তার নেতৃত্বে ‘প্রত্যাশিত বাংলাদেশ’-এর গন্তব্যে পৌঁছানো সম্ভব হবে।

রাষ্ট্রপতি নির্বাচনের আগে নিজের আবেগের কথা বলতে গিয়ে মির্জা ফখরুল বলেন, ‘আজকে এ দিনে আমার সবচেয়ে বেশি যাকে মনে পড়ে, যার জন্য মন কাঁদে—তিনি হলেন দেশনেত্রী খালেদা জিয়া।’ খালেদা জিয়ার সান্নিধ্য ও স্নেহের কথা স্মরণ করে তিনি বলেন, তার কথা মনে পড়লে আবেগ তাকে স্পর্শ করে।

মির্জা ফখরুল জানান, তিনি দুপুর ২টায় জাতীয় সংসদে গিয়ে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেবেন।

দীর্ঘ রাজনৈতিক জীবনের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, বামপন্থী ছাত্ররাজনীতি থেকে উঠে এসে ভাসানী ন্যাপের রাজনীতির মাধ্যমে জাতীয় রাজনীতিতে যুক্ত হন তিনি। পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রতিষ্ঠিত বিএনপিতে যোগ দেন। দীর্ঘ রাজনৈতিক পথপরিক্রমায় খালেদা জিয়া তাকে দলের মহাসচিবের দায়িত্ব দেন।

২০০১ সালে ঠাকুরগাঁও-১ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন মির্জা ফখরুল। খালেদা জিয়ার মন্ত্রিসভায়ও দায়িত্ব পালন করেন তিনি। বর্তমানে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের মন্ত্রিসভার সদস্য।

গত কয়েক দিন ধরে রাজধানীর হেয়ার রোডের ৩৫ নম্বর বাসভবনে তার সঙ্গে দেখা করতে নেতা-কর্মীদের ভিড় করছেন। ঠাকুরগাঁওসহ উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকার নেতা-কর্মীরা সেখানে গিয়ে তার সঙ্গে দেখা করছেন এবং তিনি তাদের কাছে দোয়া চাইছেন।

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট অর্থনীতি ও পরিবেশে বড় চাপ তৈরি করছে: সেনাপ্রধান

প্রধানমন্ত্রীর ভারত সফরের অপেক্ষায় দিল্লি: দীনেশ ত্রিবেদী

স্বামীকে অশ্রুসিক্ত নয়নে শেষ বিদায় জানালেন দীপু মনি

বুধবার বিএনপির সংসদীয় দলের সভায়ও অংশ নেন মির্জা ফখরুল। রাষ্ট্রপতি নির্বাচিত হলে তার ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য হবে। পরে ওই আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন।

এমএম/

  • মির্জা ফখরুল
  • রাষ্ট্রপতি
  • নির্বাচন
  • আবেগ
এ সম্পর্কিত আরও খবর
ব্যবসা-বাণিজ্যে এগিয়ে আসতে তরুণদের আহ্বান রাষ্ট্রপতির
ব্যবসা-বাণিজ্যে এগিয়ে আসতে তরুণদের আহ্বান রাষ্ট্রপতির
সবার জন্য সাশ্রয়ী আবাসন অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পূর্বশর্ত: রাষ্ট্রপতি
সবার জন্য সাশ্রয়ী আবাসন অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পূর্বশর্ত: রাষ্ট্রপতি
নির্বাচনে নারীর কার্যকর অংশগ্রহণ প্রয়োজন : সিইসি
নির্বাচনে নারীর কার্যকর অংশগ্রহণ প্রয়োজন : সিইসি
নির্বাচন কমিশন প্রধানের পদত্যাগের দাবিতে ভারতে বিক্ষোভ আরও জোরালো
নির্বাচন কমিশন প্রধানের পদত্যাগের দাবিতে ভারতে বিক্ষোভ আরও জোরালো
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।