দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনই এই সংকটের একমাত্র টেকসই সমাধান।
বুধবার (১৯ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আন্তর্জাতিক চিকিৎসা মানবিক সংস্থা মেডিসিনস স্যান্স ফ্রন্টিয়ার্সের (এমএসএফ) একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।
বৈঠকে এমএসএফের আন্তর্জাতিক সভাপতি ড. জাভিদ আবদেলমোনাইমের নেতৃত্বে প্রতিনিধিদল অংশ নেয়।
বৈঠকে এমএসএফ প্রতিনিধিরা কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে তাদের চলমান মানবিক কার্যক্রম সম্পর্কে পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে অবহিত করেন। এসব কার্যক্রমের মধ্যে রয়েছে বহির্বিভাগ ও জরুরি চিকিৎসাসেবা, পানি-স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি কার্যক্রম, মাতৃস্বাস্থ্যসেবা, যৌন ও প্রজনন স্বাস্থ্যসেবা এবং মানসিক স্বাস্থ্যসেবা।
প্রতিনিধিদল জানায়, এসব সেবার একটি উল্লেখযোগ্য অংশ কক্সবাজারের স্থানীয় আশ্রয়দাতা জনগোষ্ঠীর কাছেও পৌঁছে দেওয়া হচ্ছে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী রোহিঙ্গা ক্যাম্প ও কক্সবাজারের স্থানীয় জনগোষ্ঠীর জন্য এমএসএফের চিকিৎসা ও মানবিক সহায়তার প্রশংসা করেন।
তিনি রোহিঙ্গা পরিস্থিতি আন্তর্জাতিক মানবিক এজেন্ডায় গুরুত্বের সঙ্গে ধরে রাখতে এমএসএফের অব্যাহত সহযোগিতা কামনা করেন।
/অ