দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চলতি অর্থবছরের মধ্যেই পাঁচটি স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি জানান, এসব নির্বাচনের জন্য চলতি অর্থবছরের বাজেটে বরাদ্দ রাখা হয়েছে এবং এতে প্রায় ৬ হাজার কোটি টাকা ব্যয় হতে পারে।
সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগ এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের আওতাধীন দপ্তর, সংস্থা ও প্রতিষ্ঠানগুলোর সৌরবিদ্যুৎ ব্যবহারবিষয়ক পর্যালোচনা সভা শেষে ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
মীর শাহে আলম বলেন, ‘চলতি অর্থবছরের বাজেটে পাঁচটি স্থানীয় সরকার নির্বাচনের জন্য বরাদ্দ রয়েছে। এসব নির্বাচনে প্রায় ৬ হাজার কোটি টাকা খরচ হবে।’
নির্বাচনের সময়সূচি সম্পর্কে তিনি বলেন, নির্বাচন কমিশনের প্রস্তুতি শেষ হলে আলোচনা করে নির্বাচনের সময় নির্ধারণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে চলতি অর্থবছরের মধ্যেই পাঁচটি স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে, এর কোনো ব্যত্যয় হবে না।
স্থানীয় সরকার ব্যবস্থাপনা প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ছয় মাস সময় খুব কম। তবে খাল, লেক ও রাস্তা নিয়ে কাজ করা হচ্ছে। নিজেদের কাজ নিয়ে পুরোপুরি সন্তুষ্ট না হলেও অনেক দূর এগিয়েছেন বলে জানান তিনি।
নির্বাচিত জনপ্রতিনিধি ছাড়া স্থানীয় পর্যায়ে কাজ পরিচালনা করা কঠিন উল্লেখ করে মীর শাহে আলম বলেন, নির্বাচিত জনপ্রতিনিধিরা দায়িত্বে এলে সেবার মান ও কাজের গতি আরও বাড়বে।
এমএম/