• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • জাতীয়

রূপালি মাছে স্বনির্ভরতার স্বপ্ন, দেশজুড়ে মৎস্য পক্ষের আয়োজন

দেশ টিভি ডেস্ক
  ১৬ আগস্ট ২০২৬, ১৩:৫৫

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: দেশ টিভি
ছবি: দেশ টিভি

‘মাছে-ভাতে বাঙালি’—কথাটি কেবল আমাদের অতীতের লোকজ ঐতিহ্য নয়, এটি আজকের বাংলাদেশের অর্থনৈতিক স্বয়ংসম্পূর্ণতার এক উজ্জ্বল দলিল। এক সময় উন্মুক্ত জলাশয় আর নদীর মাছের ওপর নির্ভরশীল বাংলাদেশ আজ কৃত্রিম প্রজনন, বৈজ্ঞানিক চাষাবাদ এবং সুনীল অর্থনীতির হাত ধরে বিশ্বমঞ্চে মৎস্য উৎপাদনে নেতৃত্ব দিচ্ছে। এই গৌরবময় সাফল্যকে উদযাপন করতে এবং মৎস্যসম্পদ রক্ষায় জনসচেতনতা বাড়াতে আজ থেকে দেশজুড়ে শুরু হয়েছে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

‘রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে আজ রোববার (১৬ আগস্ট) থেকে ৩০ আগস্ট পর্যন্ত সারাদেশে একযোগে ১৫ দিনব্যাপী জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপিত হচ্ছে।

দেশটিভির প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন:

সিরাজগঞ্জের— কামারখন্দে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ মিনি অডিটোরিয়ামে উদ্বোধনী আলোচনা সভা ও সফল চাষিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ড. বিপাশা হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর ব্যক্তিগত কর্মকর্তা আব্দুল্লাহ আল কায়েস। স্বাগত বক্তব্য দেন উপজেলা মৎস্য কর্মকর্তা অঞ্জন কুমার রায়।

সভায় বক্তারা জানান, ইলিশ আহরণে বাংলাদেশ বিশ্বে প্রথম এবং মিঠা পানির মাছ আহরণ ও উৎপাদন বৃদ্ধির হারে দ্বিতীয় স্থানে রয়েছে। আলোচনা শেষে স্থানীয় সফল মৎস্যচাষিদের হাতে পুরস্কার ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

নড়াইলেও— র‌্যালি, মাছের পোনা অবমুক্তকরণ, আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে জাতীয় মৎস্য পক্ষ পালিত হয়েছে। সদর উপজেলা পরিষদে জেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিংকন বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক মোস্তাফিজুর রহমান আলেক, অতিরিক্ত পুলিশ সুপার নুর ই আলম সিদ্দিকী, নড়াইল-১ আসনের এমপির প্রতিনিধি অ্যাডভোকেট মাহাবুব মোর্শেদ জাপল, নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহাবুবুর রশিদ লাবলু, জেলা মৎস্য কর্মকর্তা মাহবুবুর রহমান, জামায়াত নেতা হেমায়েতুল হক হিমু ও সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সাইদুজ্জাসানসহ অন্যরা বক্তব্য দেন। আলোচনা শেষে শ্রেষ্ঠ মৎস্য খামারিদের পুরস্কার এবং পরে গাছের চারা বিতরণ করা হয়।

দিনাজপুরের— ফুলবাড়ীতে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি, মাছের পোনা অবমুক্তকরণ, আলোচনা সভা ও সফল মৎস্যচাষিদের মাঝে ক্রেস্ট বিতরণ করা হয়েছে। সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়। পরে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়। উপজেলা পরিষদের হলরুমে উপজেলা মৎস্য কর্মকর্তা রাশেদা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ হাসান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সাইফ আব্দুল্লাহ মোস্তাফিন ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সারওয়ার হোসেন।

সভায় ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি আবুল বাসারসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, সরকারি কর্মকর্তা, মৎস্যচাষি ও মৎস্যজীবীরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে সফল মৎস্যচাষিদের মাঝে ক্রেস্ট বিতরণ করা হয়।

পটুয়াখালীতে— সকাল ৯টায় সার্কিট হাউজ থেকে বর্ণাঢ্য সড়ক র‌্যালি বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। র‌্যালি শেষে সার্কিট হাউজসংলগ্ন পুকুরে পোনা মাছ অবমুক্ত করা হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উদ্বোধন, আলোচনা সভা ও সফল মৎস্যজীবীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়। জেলা মৎস্য কর্মকর্তা বিজন কুমার নন্দীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী।

এতে জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান টোটন, জেলা জামায়াত আমির অ্যাডভোকেট নাজমুল আহসানসহ স্থানীয় অতিথি, সংবাদকর্মী ও মৎস্যজীবীরা অংশ নেন।

পটুয়াখালীতে— ১৬ থেকে ১৮ আগস্ট পর্যন্ত তিন দিনব্যাপী মৎস্য পক্ষ উদযাপন করা হবে। সোমবার মৎস্যসম্পদ সংরক্ষণ ও টেকসই উৎপাদন বিষয়ক মতবিনিময় সভা এবং প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হবে। মঙ্গলবার মৎস্যজীবীদের সাঁতার প্রতিযোগিতা ও সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে আয়োজন শেষ হবে।

লক্ষ্মীপুরেও— জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ উপলক্ষে সড়ক র‌্যালি, মাছের পোনা অবমুক্তকরণ, উদ্বোধন ও আলোচনা সভা এবং সফল মৎস্যচাষি, মৎস্যজীবী ও মৎস্য উদ্যোক্তাদের মধ্যে পুরস্কার বিতরণের আয়োজন করা হয়েছে। সকাল সাড়ে ৯টায় লক্ষ্মীপুর সরকারি শিশু পরিবার (বালক) পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। এরপর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে জেলা কালেক্টরেট প্রাঙ্গণ থেকে ঝুমুর মোড় পর্যন্ত সড়ক র‌্যালি অনুষ্ঠিত হয়। পরে স্থানীয় পর্যায়ে সফল মৎস্যচাষি, মৎস্যজীবী ও মৎস্য উদ্যোক্তাদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

আরও পড়ুন

চলমান সংকটগুলোর জন্য বর্তমান সরকার দায়ী নয়: প্রধানমন্ত্রীর মুখ্যসচিব

জাতীয় মৎস্য পক্ষের এসব কর্মসূচির মাধ্যমে মৎস্যসম্পদের উৎপাদন বৃদ্ধি, মাছ চাষে আধুনিক প্রযুক্তির ব্যবহার, মৎস্যজীবী ও উদ্যোক্তাদের উৎসাহিত করা এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

/অ

  • জাতীয় মৎস্য পক্ষ
  • মৎস্যসম্পদ
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।