• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • জাতীয়
টিআরএনবির গোলটেবিল

তরঙ্গের দাম কমিয়ে বিনিয়োগ ও সেবার মান বাড়ানোর তাগিদ

দেশ টিভি ডেস্ক
  ১৫ আগস্ট ২০২৬, ২২:৫৯

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

টেলিযোগাযোগ–সেবায় তরঙ্গকে শুধু সরকারি রাজস্ব আহরণের উৎস হিসেবে না দেখে জাতীয় ডিজিটাল অবকাঠামো ও দীর্ঘমেয়াদি অর্থনৈতিক প্রবৃদ্ধির চালিকা শক্তি হিসেবে বিবেচনার আহ্বান জানিয়েছেন টেলিযোগাযোগ খাতের বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট অংশীজনেরা। তাঁদের মতে, সাশ্রয়ী মূল্যে অধিক স্পেকট্রাম বরাদ্দ ও বিনিয়োগবান্ধব নীতিমালা গ্রহণ করা গেলে দেশের ডিজিটাল অর্থনীতি নতুন গতি পাবে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

আজ শনিবার সকালে রাজধানীর একটি হোটেলে ‘স্পেকট্রাম ফর আ কানেকটেড বাংলাদেশ: এনাব্লিং ইন্টারনেট ফর অল’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে আলোচকেরা এ আহ্বান জানান। বৈঠকের আয়োজক টেলিকম অ্যান্ড টেকনোলজি রিপোর্টার্স নেটওয়ার্ক বাংলাদেশ (টিআরএনবি)।

দেশের তিনটি বেসরকারি মোবাইল অপারেটরকে আগামী নভেম্বরের মধ্যে ৭৯ দশমিক ২ মেগাহার্টজ তরঙ্গ (স্পেকট্রাম) নবায়ন করতে হবে।

বিটিআরসির তথ্য বলছে, বর্তমানে দেশে সব কটি মোবাইল অপারেটর মিলে ৪৬৩ মেগাহার্টজ তরঙ্গ ব্যবহার করছে। এর মধ্যে আগামী নভেম্বরে গ্রামীণফোনকে ৩২ দশমিক ৪ মেগাহার্টজ, রবিকে ২৯ দশমিক ৪ এবং বাংলালিংককে ২১ মেগাহার্টজ তরঙ্গ নবায়ন করতে হবে।

বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা রেহান আসিফ আসাদ বলেন, তরঙ্গ নবায়ন বিষয়ে অযৌক্তিক কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না। নেটওয়ার্কের মান, ভবিষ্যৎ ব্যবসায়িক মডেল, সেবার সক্ষমতা ও গ্রাহকের প্রয়োজন বিবেচনায় নিয়েই যৌক্তিক সিদ্ধান্ত নিতে হবে। সংশ্লিষ্টদের উদ্বিগ্ন না হয়ে বাস্তব পরিস্থিতি ও জনগণের প্রয়োজনকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।

বিশেষ অতিথির বক্তব্যে বিটিআরসি চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এমদাদ উল বারী বলেন, তরঙ্গের মূল্য নির্ধারণে এককালীন রাজস্ব আয়ের বদলে গ্রাহকসেবা, অপারেটরদের ব্যবসায়িক সক্ষমতা ও অর্থনৈতিক প্রবৃদ্ধির মধ্যে ভারসাম্যপূর্ণ ‘সুইট পয়েন্ট’ খুঁজে বের করাই মূল লক্ষ্য হওয়া উচিত।

তিনি বলেন, টেলিকম নীতি ও তরঙ্গের দাম নির্ধারণে অনুমাননির্ভর সিদ্ধান্ত নয়, গভীর বৈজ্ঞানিক গবেষণাকে ভিত্তি হিসেবে নেওয়া হবে।

বৈঠকে মূল প্রবন্ধ উপস্থাপন করেন টেলিযোগাযোগবিষয়ক পরামর্শক মুনির হাসান। প্রবন্ধে বলা হয়, ২০২৫ সালে মোবাইল নেটওয়ার্ক পারফরম্যান্সে বাংলাদেশের অবস্থান ছিল বিশ্বে ৯৩তম। তরঙ্গের মূল্য অতিরিক্ত বেশি হলে অপারেটরদের মূলধনের বড় অংশ নেটওয়ার্ক বিনিয়োগের বদলে ফি পরিশোধেই চলে যায় এবং বৈদেশিক মুদ্রার বহিঃপ্রবাহও বাড়ে। বিপরীতে সাশ্রয়ী মূল্যে বেশি তরঙ্গ দ্রুত বরাদ্দ দেওয়া গেলে নেটওয়ার্কের মান বাড়বে এবং ডিজিটাল ইকোসিস্টেমজুড়ে নতুন সুযোগ তৈরি হবে।

মোবাইল অপারেটরদের সংগঠন অ্যামটবের সভাপতি জিয়াদ সাতারা বলেন, তরঙ্গের প্রকৃত মূল্য শুধু সরকারের রাজস্ব আয়ের ভিত্তিতে পরিমাপ করা উচিত নয়; বরং এর মাধ্যমে যে উন্নত সংযোগ, বিনিয়োগ, উৎপাদনশীলতা ও অর্থনৈতিক সুযোগ তৈরি হয়, সেই ভিত্তিতেই এর মূল্যায়ন হওয়া উচিত।

গ্রামীণফোন সিইও ইয়াসির আজমান বলেন, তরঙ্গ নবায়নের বিষয়টিকে আরও বিস্তৃত দৃষ্টিকোণ থেকে দেখতে হবে। সঠিক সমাধান ও করণীয় নির্ধারণে সরকার ও নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

আরও পড়ুন

শাহজালালে সাঁড়াশি অভিযান, ট্রলিতে মিলল স্বর্ণসহ ৪৩ লাখ টাকার পণ্য

বাংলালিংক সিইও ইয়োহান বুসে বলেন, সাশ্রয়ী মূল্যে তরঙ্গ বরাদ্দ দেওয়া গেলে সেবার মান বাড়বে, বিনিয়োগ বাড়বে ও দেশের উন্নয়ন হবে।

টিআরএনবির সভাপতি এস এম মাসুদুজ্জামান রবিনের সঞ্চালনায় বৈঠকে আরও বক্তব্য দেন অ্যামটব মহাসচিব মোহাম্মদ জুলফিকার, রবির চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার সাহেদ আলম, বাংলালিংকের চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান প্রমুখ। এতে স্বাগত বক্তব্য দেন টিআরএনবির সাধারণ সম্পাদক ফারুক হোসাইন।

কে

  • বিনিয়োগ
এ সম্পর্কিত আরও খবর
এআই অবকাঠামোয় ৫০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ, ওয়াল স্ট্রিটের সঙ্গে এনভিডিয়া
এআই অবকাঠামোয় ৫০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ, ওয়াল স্ট্রিটের সঙ্গে এনভিডিয়া
বন্ধ ৩ রাষ্ট্রায়ত্ত পাটকল চালু করতে চুক্তি সই, বিনিয়োগ হবে ৬১৯ কোটি টাকা
বন্ধ ৩ রাষ্ট্রায়ত্ত পাটকল চালু করতে চুক্তি সই, বিনিয়োগ হবে ৬১৯ কোটি টাকা
জ্বালানি খাতে বেসরকারি বিনিয়োগ বাড়াতে চায় সরকার: জ্বালানিমন্ত্রী
জ্বালানি খাতে বেসরকারি বিনিয়োগ বাড়াতে চায় সরকার: জ্বালানিমন্ত্রী
ট্রেজারি বিল-বন্ডে ব্যক্তি বিনিয়োগ কমেছে
ট্রেজারি বিল-বন্ডে ব্যক্তি বিনিয়োগ কমেছে
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।