• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • জাতীয়

শাহজালালে সাঁড়াশি অভিযান, ট্রলিতে মিলল স্বর্ণসহ ৪৩ লাখ টাকার পণ্য

নিজস্ব প্রতিবেদক
  ১৫ আগস্ট ২০২৬, ২২:৫২

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: দেশ টিভি
ছবি: দেশ টিভি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একই দিনে চারটি ফ্লাইটে ধারাবাহিক অভিযান চালিয়ে অবৈধভাবে আনা মালামাল জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। এসব মালামালের মধ্যে ট্রলিতে লুকানো স্বর্ণসহ ৪২ লাখ ৮৮ হাজার টাকার অবৈধ ওষুধ, সিগারেট, নিষিদ্ধ প্রসাধনী ক্রিম, নিষিদ্ধ সিরাম ও বিদেশি মদ আটক করা হয়েছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

শনিবার (১৫ আগস্ট) বিমানবন্দরের সি-শিফটের কর্মকর্তারা চার প্রবাসী যাত্রীর লাগেজে পৃথক অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করেন।

সিআইআইডি জানায়, অভিযানে মোট ১৩৩ গ্রাম স্বর্ণ, ২ হাজার ৫৮৯ পিস শর্তসাপেক্ষে আমদানিযোগ্য ওষুধ, ৫১ কার্টন সিগারেট, ৩১ কেজি নিষিদ্ধ ক্রিম, ৭০৮ পিস নিষিদ্ধ সিরাম এবং ৬ লিটার বিদেশি মদ আটক করা হয়।

ট্রলিতে স্বর্ণ ও লাখ টাকার ওষুধ

শ্রীলঙ্কান এয়ারলাইন্সের (ইউএল-১৮৯) ফ্লাইটে কলম্বো থেকে আসা যাত্রী মো. পারভেজের ট্রলিতে বিশেষ কায়দায় তৈরি গোপন কুঠুরি কেটে ১৩৩ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়।

একই সঙ্গে তার লাগেজে পাওয়া যায় ২ হাজার ৫৮৯ পিস ওষুধ, যার কোনো বৈধ অনুমতিপত্র তিনি দেখাতে পারেননি। এই চালানের বাজারমূল্য প্রায় ৩০ লাখ টাকা।

তিন ফ্লাইটে মদ, প্রসাধনী ও সিগারেট

জনি মিয়া নামের এয়ার ইন্ডিয়ার (এআই-২৩৭) এক যাত্রীর ব্যাগ তল্লাশি করে ১ লাখ ২০ হাজার টাকা মূল্যের ৬ লিটার ‘গ্র্যান্টস’ ব্র্যান্ডের বিদেশি মদ উদ্ধার করা হয়।

মো. মিজানুর রহমান নামে এমিরেটস (ইকে-০৫৮৬) এয়ালাইন্সের এক যাত্রীর ব্যাগেজ থেকে উদ্ধার হয় ২৯ কার্টন সিগারেট ও ৭০৮ পিস ক্ষতিকর পাকিস্তানি সিরাম। পণ্যগুলোর দাম ৪ লাখ ৪৯ হাজার ১০০ টাকা।

সুমা বেগম নামের ইউএস-বাংলার (বিএস-৩১৬) এক যাত্রীর ব্যাগে তল্লাশি চালিয়ে জব্দ করা হয় ৬ লাখ টাকা মূল্যের ৩০ কেজি আমদানি নিষিদ্ধ ‘গৌরি’ ক্রিম।

একদিনেই ৪২ লাখ ৮৮ হাজার টাকার পণ্য আটক

আরও পড়ুন

স্বৈরাচারী সরকারের জ্বালানি অব্যবস্থাপনায় বর্তমানে গ্যাস সংকট: চিফ হুইপ

দেশের ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে কর্মীর হাতে রূপান্তর করতে হবে : প্রধানমন্ত্রী

বিদ্যুতের সমস্যার জন্য প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ

১৫ আগস্টের সার্বিক অভিযানে সি-শিফট ১৩৩ গ্রাম স্বর্ণ, ২,৫৮৯ পিস ঔষধ, ৫১ কার্টুন সিগারেট, ৩১ কেজি নিষিদ্ধ ক্রিম, ৭০৮ পিস নিষিদ্ধ সিরাম এবং ৬ লিটার বিদেশি মদ আটক করেছে। সব মিলিয়ে আটককৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য ৪২ লাখ ৮৮ হাজার টাকা।

গোপন তথ্য, যাত্রী প্রোফাইলিং এবং নিবিড় নজরদারির সমন্বয়ে একই দিনে একাধিক ফ্লাইটে পরিচালিত এসব অভিযান বিমানবন্দরকেন্দ্রিক চোরাচালান ও অবৈধ আমদানি প্রতিরোধে সিআইআইডির সক্রিয় তৎপরতার প্রতিফলন।

কেএম

  • শাহজালাল
  • অভিযান
  • সিআইডি
  • বিমানবন্দর
এ সম্পর্কিত আরও খবর
নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে গোলাগুলি, ৩ পুলিশ আহত
নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে গোলাগুলি, ৩ পুলিশ আহত
শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৭১ লাখ টাকা, স্বর্ণালঙ্কার-বিদেশি মুদ্রা
শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৭১ লাখ টাকা, স্বর্ণালঙ্কার-বিদেশি মুদ্রা
ভোর না হতেই পুলিশের ঝটিকা অভিযান, মাদক-সন্ত্রাসীদের খুঁজছে বিএমপি
ভোর না হতেই পুলিশের ঝটিকা অভিযান, মাদক-সন্ত্রাসীদের খুঁজছে বিএমপি
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫১২
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫১২
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।