দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

৫০তম বিসিএসের লিখিত পরীক্ষায় সাময়িকভাবে উত্তীর্ণ সাধারণ ক্যাডারের প্রার্থীদের মৌখিক পরীক্ষার (ভাইভা) আগে প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্র জমা দেওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এ জন্য প্রার্থীদের নির্ধারিত গুগল ফর্ম পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্রের স্ক্যান কপি জমা দিতে হবে।
মঙ্গলবার (১১ আগস্ট) পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীনের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
এতে বলা হয়েছে, ৫০তম বিসিএসের লিখিত পরীক্ষায় সাময়িকভাবে উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে সাধারণ ক্যাডারের ১ হাজার ৪৭০ জন প্রার্থীর মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি গত ২৯ জুলাই প্রকাশ করা হয়েছে।
ওই বিজ্ঞপ্তির ৫ নম্বর ক্রমিকের নির্দেশনা অনুযায়ী, মৌখিক পরীক্ষায় অংশ নেওয়ার আগে ৩ ও ৪ নম্বর অনুচ্ছেদে উল্লেখ করা সব কাগজপত্রের স্ক্যান কপি নির্ধারিত গুগল ফর্মের মাধ্যমে জমা দিতে হবে। এ জন্য প্রার্থীদের গুগল ফর্মের নির্দেশনা অনুসরণ করে প্রয়োজনীয় তথ্য পূরণ এবং সংশ্লিষ্ট ফাইল আপলোড করতে বলা হয়েছে।
পিএসসি জানিয়েছে, নির্ধারিত গুগল ফর্মে চাওয়া তথ্য সঠিকভাবে প্রদান এবং প্রয়োজনীয় ফাইল যথাযথভাবে আপলোড না করা হলে সংশ্লিষ্ট প্রার্থীর মৌখিক পরীক্ষা গ্রহণ করা নাও হতে পারে।
প্রার্থীদের নির্ধারিত গুগল ফর্মে প্রবেশ করে প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্র জমা দিতে বলা হয়েছে। গুগল ফর্মের লিংক: https://forms.gle/VKJonfWetxMKUDAVA
প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, মৌখিক পরীক্ষার আগে সংশ্লিষ্ট প্রার্থীদের প্রয়োজনীয় সব কাগজপত্র যথাযথভাবে জমা দেওয়া বাধ্যতামূলক।
এর আগে, গত ২৩ জুলাই ৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে সাময়িকভাবে (প্রভিশনালি) ৬ হাজার ১৬৫ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।
/অ