• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
রবিবার, ০৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
রবিবার, ০৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • জাতীয়

প্রধানমন্ত্রীর সঙ্গে মতবিনিময়ে হেফাজতের যে শীর্ষ নেতারা থাকছেন

দেশ টিভি ডেস্ক
  ০৯ আগস্ট ২০২৬, ০৯:১৬

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

চট্টগ্রামের ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করতে আজ রোববার (৯ আগস্ট) দুপুরে ফটিকছড়ি আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে মাদ্রাসা কর্তৃপক্ষ ও প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

প্রশাসন ও মাদ্রাসা সূত্রে জানা গেছে, চট্টগ্রাম সফরের অংশ হিসেবে প্রধানমন্ত্রী দুপুরে হেলিকপ্টারে ফটিকছড়ির পেলাগাজীর দিঘি সিঅ্যান্ডবি মাঠে অবতরণ করবেন। সেখান থেকে নাজিরহাটের বাবুনগর এলাকায় গিয়ে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি।

পরে আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রধান অতিথি হিসেবে উপস্থিতিতে হেফাজতে ইসলামের শীর্ষ প্রায় ৭০ জন আলেমের সঙ্গে একটি সংক্ষিপ্ত মতবিনিময় সভা হওয়ার কথা রয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মতবিনিময় সভায় হেফাজতে ইসলামের কেন্দ্রীয় ও বিভিন্ন জেলা পর্যায়ের নেতারা উপস্থিত থাকবেন। তাঁদের মধ্যে রয়েছেন সংগঠনের নায়েবে আমির মুফতি খলিল আহমদ কুরাইশী, আল্লামা আইয়ুব বাবুনগরী, মুফতি হাবিবুর রহমান কাসেমী, মুফতি মাহমুদ হাসান, আল্লামা সালাহউদ্দিন নানুপুরী, মুফতি জসিম উদ্দিন, মাওলানা বোরহান উদ্দিন জাকারিয়া ও মাওলানা মুহিউদ্দিন রব্বানী।

এ ছাড়া যুগ্ম মহাসচিব মাওলানা মনির হোসেন কাসেমী, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী ও মুফতি সাখাওয়াত হোসেন রাজী উপস্থিত থাকবেন। জেলা পর্যায়ের নেতাদের মধ্যে ব্রাহ্মণবাড়িয়ার জেলা আমির মাওলানা মোবারক উল্লাহ, নারায়ণগঞ্জের জেলা আমির মাওলানা আব্দুল আউয়াল, লক্ষ্মীপুরের জেলা আমির মাওলানা মুস্তাকান্নুবী, হাফেজ হাবিবুল্লাহ বাবুনগরী, ঢাকার মাওলানা একরাম হোসাইন আদুদী, খুলনার জেলা সভাপতি মাওলানা সাখাওয়াত হোসেন এবং ঢাকার মাওলানা কেফায়েত উল্লাহ আজহারীর থাকার কথা রয়েছে।

মতবিনিময় সভায় কী বিষয়ে আলোচনা হবে, সে বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি সংগঠনটির পক্ষ থেকে।

হেফাজতে ইসলামের নায়েবে আমির ও আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর পুত্র মাওলানা আইয়ুব বাবুনগরী বলেন, প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে মাদ্রাসার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রশাসনের বিভিন্ন সংস্থা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা একাধিকবার সভাস্থল প্রস্তুতি পরিদর্শন করেছেন।

আরও পড়ুন

চাঁপাইনবাবগঞ্জে ভারতীয় জাল রুপি তৈরির কারখানায় অভিযান, আটক ২

ঘেরে মিলল ১৪ দেশীয় অস্ত্র, কিশোর গ্যাংয়ের দুই সদস্য আটক

রাজাপুরের যুবলীগ নেতা রেজভী ভান্ডারিয়ায় গ্রেপ্তার

মাওলানা আইয়ুব বাবুনগরী বলেন, অনুষ্ঠানে দেশের প্রায় ৭০ জন শীর্ষ আলেম উপস্থিত থাকবেন। তাঁদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময়ের আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রীর কাছে কোনো দাবি তুলে ধরা হবে কি না—জানতে চাইলে তিনি বলেন, হেফাজতে ইসলামের মহাসচিব রয়েছেন; এ বিষয়ে তিনি সিদ্ধান্ত নিবেন। তবে ব্যক্তিগত বা মাদ্রাসার পক্ষ থেকে কোনো দাবি না রাখার নির্দেশনা দিয়েছেন হেফাজতের আমির।

অন্যদিকে হেফাজতে ইসলামের আমিরের দৌহিত্র বরকতউল্লাহ বলেন, প্রধানমন্ত্রীর কাছে হেফাজতের পক্ষ থেকে ধর্মীয় বিভিন্ন বিষয় তুলে ধরা হবে। এর মধ্যে হেফাজতের ১৩ দফা দাবি এবং হিযবুত তাহরীরকে বাংলাদেশে নিষিদ্ধ করার দাবিও থাকতে পারে।

কেএম

  • হেফাজত
  • বাবুনগর
  • ফটিকছড়ি
  • চট্টগ্রাম
  • প্রধানমন্ত্রী
  • মতবিনিময়
এ সম্পর্কিত আরও খবর
কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
আজ চট্টগ্রাম ও কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী
আজ চট্টগ্রাম ও কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী
দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করুন
দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করুন
রোববার চট্টগ্রাম ও কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী
রোববার চট্টগ্রাম ও কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।