দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, গ্যাস ও বিদ্যুতের বিদ্যমান সংকট সমাধানে সরকার কাজ করছে। অজুহাত দেখিয়ে দায়িত্ব এড়াতে চান না উল্লেখ করে তিনি বলেন, বাসাবাড়ি ও শিল্পকারখানায় গ্যাস সরবরাহের সমস্যা দূর করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) ‘রক্তঝরা জুলাই জাগরণ’ উপলক্ষে বিএনপি আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, সরকার ইতোমধ্যে মিয়ানমার থেকে গ্যাস আমদানির বিষয়ে আলোচনা শুরু করেছে। পাশাপাশি মালয়েশিয়ার রাষ্ট্রীয় জ্বালানি প্রতিষ্ঠান পেট্রোনাসের সঙ্গেও আলোচনা হয়েছে। গত সপ্তাহে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে এ বিষয়ে কথা হয়েছে। অক্টোবরের মধ্যে পেট্রোনাস থেকে গ্যাস সরবরাহ শুরু হওয়ার আশা করা হচ্ছে, যাতে শিল্পকারখানায় গ্যাস দেওয়া সম্ভব হয়।
তিনি বলেন, আটটি বিদ্যুৎকেন্দ্রে প্রয়োজনীয় গ্যাস সরবরাহ করা গেলে অল্প সময়ের মধ্যেই জাতীয় গ্রিডে চার হাজার মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত করা সম্ভব হবে।
প্রধানমন্ত্রী বলেন, অতীতে কুইক রেন্টালসহ বিভিন্ন প্রকল্পের মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক দেখানোর চেষ্টা করা হলেও বাস্তবে জ্বালানি খাতের সমস্যার সমাধান হয়নি। তিনি বলেন, সবকিছু ঠিক থাকলে বর্তমান সংকটের সৃষ্টি হতো না।
তারেক রহমান বলেন, গত ১৭ বছর বিএনপি ও তার মিত্ররা রাজপথে ছিল এবং জনগণকে কখনো একা ফেলে যায়নি। তাদের ধারাবাহিক আন্দোলনের কারণেই আন্তর্জাতিকভাবে আওয়ামী লীগ সরকারকে স্বৈরাচার হিসেবে চিহ্নিত করা সম্ভব হয়েছে।
তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থান ছিল জনগণের আন্দোলন এবং জনগণের পরিবর্তনের আকাঙ্ক্ষার ফলেই তা সফল হয়েছে। আন্দোলনে ক্ষতিগ্রস্ত বিএনপিসহ সব রাজনৈতিক দল ও ব্যক্তির পাশে সরকার থাকবে।
প্রধানমন্ত্রী বলেন, বিএনপি যখন ৩১ দফা সংস্কার প্রস্তাব উপস্থাপন করেছিল, তখন অন্য কেউ সংস্কারের কথা বলেনি। সর্বশেষ নির্বাচনে জনগণের সামনে এই প্রস্তাব তুলে ধরা হয়েছিল এবং জনগণ এর পক্ষে সমর্থন দিয়েছে। তাই ৩১ দফা এখন শুধু বিএনপির নয়, জনগণের কর্মসূচি।
তিনি আরও বলেন, সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে যা দেখা যাচ্ছে, তা গণতন্ত্রে বিশ্বাসী মানুষের প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। জনগণ যে পরিবর্তন ও উন্নয়ন চায়, সেই লক্ষ্যেই সবাইকে কাজ করার আহ্বান জানান তিনি।
এমএস/