দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দুই দিনের সফরে ঢাকায় অবস্থানরত সৌদি আরবের পররাষ্ট্র উপমন্ত্রী ওয়ালিদ এল খেরেজি বাংলাদেশের শীর্ষ সরকারি প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করছেন।
মঙ্গলবার (৪ আগস্ট) সকাল সাড়ে ১০টায় রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে তার যৌথ বৈঠক শুরু হয়।
সফরের অংশ হিসেবে মঙ্গলবার বিকেলে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে সৌদি পররাষ্ট্র উপমন্ত্রীর।
সোমবার (৩ আগস্ট) রাতে দুই দিনের সরকারি সফরে ঢাকায় পৌঁছান ওয়ালিদ এল খেরেজি। বিমানবন্দরে তাকে স্বাগত জানান প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।
সফর শেষে মঙ্গলবার রাতেই তার ঢাকা ত্যাগ করার কথা রয়েছে।
এমএম/