দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার আট কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
সোমবার (৩ আগস্ট) পুলিশ সদর দপ্তরের পার্সোনেল ম্যানেজমেন্ট-১ বিভাগের অতিরিক্ত ডিআইজি রায়হান উদ্দিন খান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
বদলিকৃত কর্মকর্তারা হলেন—পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মো. সেলিমকে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মাহবুবুর রহমানকে নরসিংদী জেলা পুলিশ, সিএমপির অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রবিউল ইসলামকে চট্টগ্রাম জেলা পুলিশ, র্যাবের সহকারী পুলিশ সুপার স্বপ্না বেগমকে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি), মাদারীপুরের সহকারী পুলিশ সুপার (অপস) বিমল চন্দ্র বর্মনকে পঞ্চগড়ের দেবীগঞ্জ সার্কেল এবং ফরিদপুরের মধুখালী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আজম খানকে খুলনা রেঞ্জ ডিআইজির কার্যালয়ে বদলি করা হয়েছে।
এ ছাড়া চট্টগ্রাম মহানগর পুলিশের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. জামাল উদ্দিন চৌধুরীকে কক্সবাজারের মহেশখালী সার্কেল এবং শিল্পাঞ্চল পুলিশের সহকারী পুলিশ সুপার এস এম মাসুদুজ্জামানকে ফরিদপুরের মধুখালী সার্কেলে বদলি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সংশ্লিষ্ট কর্মকর্তাদের আগামী ১৭ আগস্টের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্ব হস্তান্তর করতে হবে। অন্যথায় ১৮ আগস্ট থেকে তাদের তাৎক্ষণিকভাবে অবমুক্ত বলে গণ্য করা হবে।
এমএম/