দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির বহির্বিভাগে রোগীদের চিকিৎসাসেবা গ্রহণ আরও সহজ ও দ্রুত করতে ই-টিকিটিং সিস্টেম চালু করা হয়েছে।
শনিবার (১ আগস্ট) সকালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন আনুষ্ঠানিকভাবে এই ডিজিটাল সেবার উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক উপদেষ্টা ডা. জিয়াউদ্দিন হায়দার উপস্থিত ছিলেন। পরে তারা ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি পরিদর্শন করেন এবং নতুন ব্যবস্থার কার্যক্রম ঘুরে দেখেন।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, এতদিন বহির্বিভাগে চিকিৎসাসেবা নিতে রোগীদের খুব ভোরে হাসপাতালে এসে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে টিকিট সংগ্রহ করতে হতো। এতে রোগী ও তাদের স্বজনদের উল্লেখযোগ্য ভোগান্তির পাশাপাশি সময়ও নষ্ট হতো। সেই সমস্যা দূর করে সেবাকে আরও সহজ, দ্রুত ও আধুনিক করতে ই-টিকিটিং ব্যবস্থা চালু করা হয়েছে।
নতুন ব্যবস্থায় একজন রোগীকে কেবল একবার অনলাইনে নিবন্ধন করলেই হবে। নিবন্ধনের পর রোগীর ব্যক্তিগত তথ্য নিরাপদে সংরক্ষিত থাকবে। ফলে পরবর্তী সময়ে চিকিৎসাসেবা নিতে এলে একই তথ্য বারবার দিতে হবে না। পাশাপাশি রোগীর আগের হাসপাতাল পরিদর্শন, চিকিৎসার ইতিহাস এবং সংশ্লিষ্ট তথ্যও সংরক্ষিত থাকবে।
ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ নাসির উদ্দীনের উদ্যোগে ই-টিকিটিং সিস্টেমটি বাস্তবায়ন করা হয়েছে। শনিবার থেকে এটি আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে। এই ডিজিটাল উদ্যোগ রোগীদের সময়, শ্রম ও ভোগান্তি উল্লেখযোগ্যভাবে কমাবে এবং সরকারি স্বাস্থ্যসেবাকে আরও সহজ, স্বচ্ছ, আধুনিক ও সেবাগ্রহীতাবান্ধব করে তুলবে।
/অ