দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিশ্বের বিভিন্ন শহরের বায়ুদূষণ দিন দিন বাড়ছে। বাংলাদেশের রাজধানী ঢাকাও দীর্ঘদিন ধরে বায়ুদূষণের কবলে। তবে বৃষ্টির কারণে কয়েকদিন ধরেই শহরটির বাতাসে দূষণের মাত্রা কম রয়েছে।
শনিবার (১ আগস্ট) সকালে আইকিউএয়ারের এয়ার কোয়ালিটি ইনডেক্স অনুযায়ী, বিশ্বের দূষিত শহরের তালিকায় বাংলাদেশের ঢাকার অবস্থান ২২তম। শহরটির বায়ুমানের স্কোর ৮৪, যা ঢাকার বাসিন্দাদের জন্য সহনীয় বা মোটামুটি ভালো বলা যায়। ফলে আজ মন ভরে নিঃশ্বাস নিতে পারবেন রাজধানীবাসী। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বায়ুমানের স্কোর কিছুটা বাড়তে কিংবা কমতে পারে।
তালিকার শীর্ষে রয়েছে কঙ্গোর কিনশাসা। শহরটির বায়ুমানের স্কোর ৩২৪। এই স্কোর কিনশাসার বাসিন্দাদের জন্য ঝুঁকিপূর্ণ। দ্বিতীয় অবস্থানে থাকা উগান্ডার কামপালার স্কোর ২০৭। এই শহরের বাতাসে দূষণ কিছুটা কম থাকলেও বায়ুমানের স্কোর খুবই অস্বাস্থ্যকর।
এদিকে বাসিন্দাদের জন্য অস্বাস্থ্যকর, তালিকায় এমন শহর রয়েছে দুটি। এগুলো হলো- ইন্দোনেশিয়ার জাকার্তা ও আরব আমিরাতের দুবাই শহর।
এছাড়া সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর, তালিকায় এমন শহর রয়েছে আটটি। এগুলো হলো- ভারতের দিল্লি, বাহারাইনের মানামা, ইসরাইলের জেরুজালেম ও তেল আবিব, যুক্তরাষ্ট্রে লস এনজেলস, সল্ট লেক সিটি ও ডেনভার এবং অস্ট্রিয়ার ভিয়েনা।
আইকিউএয়ারের স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।
এছাড়া ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে। ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা স্কোর ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।
/অ