দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজধানীর ট্রাফিক শৃঙ্খলা রক্ষা ও আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।
বুধবার (২৯ জুলাই) রাজধানীর বিভিন্ন ট্রাফিক বিভাগে পরিচালিত এই অভিযানে মোট ৩,১৭২টি মামলা দায়ের করা হয়েছে। এসব অভিযানে মামলার পাশাপাশি বড় ধরনের গাড়ি ডাম্পিং ও রেকারিংয়ের ঘটনা ঘটেছে।
ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ১০ টি বাস, ১ টি ট্রাক, ৮ টি কাভার্ডভ্যান, ১৩ টি সিএনজি ও ৫৬ টি মোটরসাইকেলসহ মোট ১৪০ টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ১০ টি বাস, ১২ টি ট্রাক, ৬ টি কাভার্ডভ্যান, ২৮ টি সিএনজি ও ১০৩ টি মোটরসাইকেলসহ মোট ১৮০ টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ৪০ টি বাস, ১৬ টি কাভার্ডভ্যান, ৬৫ টি সিএনজি ও ১৪৪ টি মোটরসাইকেলসহ মোট ৩১৯ টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ১০২ টি বাস, ৭৫ টি ট্রাক, ৬৭ টি কাভার্ডভ্যান, ১১২ টি সিএনজি ও ১৮৩ টি মোটরসাইকেলসহ মোট ৭১৪ টি মামলা হয়েছে।
অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ২৩ টি বাস, ৩ টি ট্রাক, ১৭ টি কাভার্ডভ্যান, ৪৩ টি সিএনজি ও ১০৩ টি মোটরসাইকেলসহ মোট ২৫৬ টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ১২৪ টি বাস, ৪০ টি ট্রাক, ৮০ টি কাভার্ডভ্যান, ৭৮ টি সিএনজি, ৪৫০ টি মোটরসাইকেলসহ মোট ৯৪৬ টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ৮০ টি বাস, ২১ টি ট্রাক, ২১ টি কাভার্ডভ্যান, ৬৬ টি সিএনজি ও ১০৬ টি মোটরসাইকেলসহ মোট ৪০১ টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ১২ টি বাস, ৫ টি ট্রাক, ১২ টি কাভার্ডভ্যান, ২৫ টি সিএনজি ও ৭৯ টি মোটরসাইকেলসহ মোট ২১৬ টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ৭১৫ টি গাড়ি ডাম্পিং ও ১৮৬ টি গাড়ি রেকার করা হয়েছে।
ঢাকা মহানগরীতে ট্রাফিক শৃঙ্খলা ফেরাতে ডিএমপির এ ধরনের অভিযান ও কঠোর নজরদারি অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ কর্তৃপক্ষ।
/অ