দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঢাকার নদীগুলোকে পুনরুজ্জীবিত করে ব্যাংককের আদলে গড়ে তোলার পরিকল্পনার কথা জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। একই সঙ্গে বুড়িগঙ্গা নদীর দূষণ রোধে একটি প্রকল্প শিগগিরই জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় উপস্থাপন করা হবে বলেও জানান তিনি।
বুধবার (২৯ জুলাই) ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত ‘নৌপথে বাণিজ্য সম্প্রসারণ’ বিষয়ক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, নদী ও খাল পুনরুদ্ধার এবং দখল-দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়া হচ্ছে। ঢাকার নদীগুলোকে কার্যকরভাবে পুনরুজ্জীবিত করা গেলে নগর পরিবহন, পরিবেশ এবং অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে।
সেমিনারে ব্যবসায়ী নেতা ও বিশেষজ্ঞরা বলেন, খাল খনন এবং বৃত্তাকার নৌপথ পুনরুজ্জীবিত করা গেলে অভ্যন্তরীণ নৌ-বাণিজ্যের ব্যাপক সম্ভাবনা কাজে লাগানো সম্ভব হবে। এতে পরিবহন ব্যয় কমবে, সরবরাহ ব্যবস্থার দক্ষতা বাড়বে এবং কৃষি ও পর্যটন খাতে বিনিয়োগের সুযোগ সৃষ্টি হবে।
ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদ নৌখাত উন্নয়নে ৯ দফা সুপারিশ তুলে ধরেন। সুপারিশে নিয়মিত ড্রেজিং, সমন্বিত নীতিমালা প্রণয়ন, সরকারি-বেসরকারি বিনিয়োগ বৃদ্ধি, নদী দখল রোধে ডিজিটাল মনিটরিং, অ্যাগ্রো-লজিস্টিকস হাব প্রতিষ্ঠা এবং বেসরকারি খাতের অংশগ্রহণ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।
বিশেষজ্ঞরা বলেন, নদী দখল, দূষণ এবং খালের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় দেশের নৌপথের সক্ষমতা কমছে। এ পরিস্থিতি থেকে উত্তরণে সুশাসন, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং সমন্বিত নদী ব্যবস্থাপনা নিশ্চিত করার আহ্বান জানান তারা।
সেমিনারে জানানো হয়, নৌপথে পণ্য পরিবহন সড়কপথের তুলনায় ৫৫ থেকে ৬০ শতাংশ পর্যন্ত কম ব্যয়সাপেক্ষ। এছাড়া ঢাকার ১১২ কিলোমিটার দীর্ঘ বৃত্তাকার নৌপথ চালু করা গেলে যানজটের কারণে প্রতিবছর যে ৩ থেকে ৭ বিলিয়ন ডলারের অর্থনৈতিক ক্ষতি হয়, তা উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব হবে।
যে আই